বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) হিসাবরক্ষক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২২ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হবে। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে মোট ১০৭ জন প্রার্থী অংশ নেবেন।
গত ২৯ জানুয়ারি প্রতিষ্ঠানটির জিএম (আর অ্যান্ড টি) মো. খালেদ মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, গত ৯ জানুয়ারি হিসাবরক্ষক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিটিসিএলর হিসাবরক্ষক পদে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের নির্বাচন করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১০৭ জন প্রার্থীর রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। এসব প্রার্থীর মৌখিক পরীক্ষা বিটিসিএলের প্রধান কার্যালয় ‘টেলিযোগাযোগ ভবন, ৩৭/ই, ইস্কাটন গার্ডেনে’ অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার নির্ধারিত সময়ের কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
প্রার্থীকে তাঁর শিক্ষাগত যোগ্যতা ও অন্য সব সনদের মূল কপি, জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদের মূল কপি সঙ্গে রাখতে হবে। আবেদনের সময় প্রাপ্ত আবেদনপত্রের কপি, প্রবেশপত্র এবং ওই মূল সনদগুলোর ১ সেট সত্যায়িত ফটোকপি কর্তব্যরত কর্মকর্তার কাছে জমা প্রদান করতে হবে।
কোনো প্রার্থী যদি নির্ধারিত তারিখে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে বা সরকারঘোষিত কোনো বিশেষ কারণে মৌখিক পরীক্ষায় উপস্থিত হতে না পারেন, সে ক্ষেত্রে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগে উপযুক্ত কারণ বর্ণনাপূর্বক তাঁকে [email protected], [email protected], [email protected], [email protected], [email protected], [email protected] অ্যাড্রেসগুলোয় ই-মেইলে প্রেরণ করতে হবে।
প্রার্থীদের ই-মেইলে প্রাপ্ত আবেদন বিবেচনা করে যোগ্য প্রার্থীদের ২ গ্রুপে বিভক্ত করে আগামী ২৫ ফেব্রুয়ারি বেলা ২টা থেকে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে বাছাই কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।

কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১০ম গ্রেডভুক্ত ‘উপসহকারী কৃষি কর্মকর্তা/সমমান’ পদের লিখিত পরীক্ষার ফলাফলে ৪৩০ জন উত্তীর্ণ হয়েছেন। আজ মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
মেঘনা পেট্রোলিয়াম পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জ্বালানি তেল বিপণনকারী প্রতিষ্ঠানটিতে ছয় ক্যাটাগরির মোট ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন নেওয়া শুরু হয়েছে ১ সেপ্টেম্বর থেকে, চলবে ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ৫ ক্যাটাগরিতে ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন নেওয়া শুরু হয়েছে ৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে, চলবে ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। প্রার্থীকে বাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
৪ ঘণ্টা আগে
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ২০তম গ্রেডের ৩টি ক্যাটাগরিতে মোট ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন নেওয়া শুরু হয়েছে ১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত।
৯ ঘণ্টা আগে