পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ফরেন সার্ভিস একাডেমির তিনটি পদের ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এতে তিন ক্যাটাগরির পদে মোট ৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।
রোববার বিপিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ব্যক্তিগত কর্মকর্তা’ পদে ২ জন, ‘প্রশাসনিক কর্মকর্তা’ পদে ৪ জন এবং ‘গবেষণা কর্মকর্তা’ পদে ৩ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।
মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ প্রার্থীদের BPSC Form-5A (Applicant’s Copy)-এর সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, কম্পিউটার প্রশিক্ষণ সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় সব কাগজপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।
প্রতিটি নথিতে প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে।
আরও পড়ুন:

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১২তম থেকে ২০তম গ্রেডের চারটি ক্যাটাগরিতে মোট ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন নেওয়া শুরু হবে ২৪ সেপ্টেম্বর থেকে। আবেদন করা যাবে আগামী ১৪ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
২৬ মিনিট আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাজী ফার্মস গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের আইটি বিভাগে ‘ট্রেইনি অফিসার/অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১৮ ঘণ্টা আগে
আগোরা লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শীর্ষস্থানীয় সুপার শপটিতে মার্কেটিং বিভাগে ‘সিনিয়র অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
১ দিন আগে
আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ প্লাস্টিকস জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ট্রান্সপোর্ট বিভাগ ‘অফিসার/সিনিয়র অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
১ দিন আগে