Ajker Patrika

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৭৪৬ পদে বড় নিয়োগ

চাকরি ডেস্ক 
প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৭৪৬ পদে বড় নিয়োগ
প্রধানমন্ত্রীর কার্যালয়। ফাইল ছবি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি অধিদপ্তরে ৯ থেকে ২০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১৭ ক্যাটাগরিতে ৭৪৬ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে ৩ ডিসেম্বর ২০২৬ থেকে। আবেদন করা যাবে ২৩ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: সহকারী পরিচালক ১৫৮টি

বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন।

পদের নাম ও সংখ্যা: টেলিফোন ইঞ্জিনিয়ার ১টি

বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

পদের নাম ও সংখ্যা: সহকারী প্রোগ্রামার ১টি।

বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।

যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি-সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে।

পদের নাম ও সংখ্যা: ফিল্ড অফিসার ৯৩টি।

বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)।

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারীদের ৫ ফুট হতে হবে। উভয়ের বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি (সম্প্রসারিত) থাকতে হবে।

পদের নাম ও সংখ্যা: কম্পিউটার অপারেটর ৪টি।

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

পদের নাম ও সংখ্যা: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর ৩টি।

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। সাঁটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে ৮০ এবং বাংলায় ৫০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের গতি প্রয়োজন। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

পদের নাম ও সংখ্যা: অ্যাকাউন্ট্যান্ট-কাম-ক্যাশিয়ার ৭টি।

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

পদের নাম ও সংখ্যা: কম্পিউটার টেকনিশিয়ান ১টি।

বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)।

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

পদের নাম ও সংখ্যা: ফটোগ্রাফার ২টি।

বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)।

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিভিন্ন ধরনের ক্যামেরা পরিচালনা ও ফটোগ্রাফিতে প্রশিক্ষণ থাকতে হবে। ডার্করুমের কাজ, ক্যামেরা ব্যবহার ও ফটোগ্রাফিক ল্যাবরেটরি পরিচালনায় অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন।

পদের নাম ও সংখ্যা: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ২০টি।

বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)।

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতার পাশাপাশি সাঁটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োজন। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

পদের নাম ও সংখ্যা: ওয়্যারলেস অপারেটর ২৩টি।

বেতন স্কেল: ২২,৮০০-৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)।

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতারযন্ত্রে যোগাযোগের নিয়মাবলি সম্পর্কে মৌলিক জ্ঞান থাকতে হবে। মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে ২০টি শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন। টেলিযোগাযোগ প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞতাসম্পন্ন সাবেক সেনা বা পুলিশ সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য।

পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৫৪টি।

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। সাঁটলিপিতে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে কমপক্ষে ২০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দের গতি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা প্রয়োজন।

পদের নাম ও সংখ্যা: গাড়িচালক ১২টি।

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে।

পদের নাম ও সংখ্যা: ফিল্ড স্টাফ ২৮৮টি।

বেতন স্কেল: ২১,৪০০-৫১,৯০০ টাকা (গ্রেড-১৭)।

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে ৫ ফুট হতে হবে। নারী ও পুরুষ উভয়ের বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি (সম্প্রসারিত) থাকতে হবে।

পদের নাম ও সংখ্যা: ডেসপাচ রাইডার ২টি।

বেতন স্কেল: ২১,০০০-৫০,৯০০ টাকা (গ্রেড-১৮)।

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক প্রদত্ত বৈধ মোটরসাইকেল চালানোর লাইসেন্স এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে।

পদের নাম ও সংখ্যা: ডার্করুম অ্যাসিস্ট্যান্ট ১টি।

বেতন স্কেল: ২১,০০০-৫০,৯০০ টাকা (গ্রেড-১৮)।

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ফটোগ্রাফিক ল্যাবরেটরির ডার্করুমে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ক্যামেরা পরিচালনা ও ছবি মুদ্রণ পদ্ধতি সম্পর্কে বাস্তব জ্ঞান এবং কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন।

পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ৭৬টি।

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)।

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আবেদনের বয়স

২০২৬ সালের ১ নভেম্বর তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। এ ক্ষেত্রে সরকারের সর্বশেষ বয়সসীমা-সংক্রান্ত আদেশ, পরিপত্র ও প্রজ্ঞাপন অনুসরণ করা হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইট-এর মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি জমা দিতে হবে টেলিটকের প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে। আবেদন জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৩ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত