Ajker Patrika

বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চাকরি

চাকরি ডেস্ক 
বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চাকরি

বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৬তম ও ২০তম গ্রেডের চারটি ক্যাটাগরির পদে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২৫ নভেম্বর ২০২৬ তারিখ থেকে। আবেদন করা যাবে আগামী ২৪ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। বরিশাল বিভাগের আওতাধীন জেলার (বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠি) স্থায়ী বাসিন্দারা অনলাইনে আবেদন করতে পারবেন।

১. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পাঁচটি (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবলশুটিংয়ে দক্ষতা থাকতে হবে।

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

২. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক তিনটি (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা।

৩. পদের নাম ও সংখ্যা: নিরাপত্তা প্রহরী একটি (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা।

৪. পদের নাম ও সংখ্যা: পরিচ্ছন্নতাকর্মী দুটি (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। মোট পদের শতকরা ৮০ ভাগ পদ জাত হরিজন প্রার্থীদের জন্য বরাদ্দ থাকবে। তবে জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সাধারণ প্রার্থীদের মধ্য থেকে সরাসরি নিয়োগ দেওয়া হবে।

বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা।

বয়সসীমা: ২৫ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি: ১ নম্বর পদের জন্য ১১২ টাকা। ২ থেকে ৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে ডিভকমবিএসএল.টেলিটক.কম.বিডি গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৪ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত