বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় ১৯তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা ২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মাধ্যমে সহকারী জজ পদে ২৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন আগামী ৬ আগস্ট শুরু হয়ে চলবে ৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
পদের নাম: সহকারী জজ (সিভিল জজ)
পদসংখ্যা: ২৫০টি (পদসংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে)
শিক্ষাগত যোগ্যতা: আইন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান), আইন বিষয়ে স্নাতক বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে তিন বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। প্রার্থীদের সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। আইন বিষয়ের শেষ বর্ষের পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীরাও শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবেন।
বেতন স্কেল: জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল, ২০১৬ অনুযায়ী ৩০,৯৩৫-৬৪,৪৩০ টাকা এবং সরকারি সিদ্ধান্ত অনুসারে অন্যান্য সুবিধা।
প্রাথমিক পরীক্ষা (এমসিকিউ): ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জনের জন্য প্রত্যেক পরীক্ষার্থীকে প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম ৫০ নম্বর অর্জন করতে হবে।
লিখিত পরীক্ষা: ১০০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য পরীক্ষার্থীকে নির্ধারিত বিষয়সমূহে গড়ে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর অর্জন করতে হবে।
মৌখিক পরীক্ষা: ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার পাস নম্বর ৫০।
বয়সসীমা: ১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স অনধিক ৩২ বছর হতে হবে (এসএসসি বা সমমানের পরীক্ষার সনদ অনুযায়ী নির্ধারিত)।
পরীক্ষার ফি: ১ হাজার ২০০ টাকা (টেলিটক সংযোগের মাধ্যমে ৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জমা দিতে হবে)।
পরীক্ষাকেন্দ্র: প্রাথমিক, লিখিত ও মৌখিক পরীক্ষা ঢাকা মহানগরে অনুষ্ঠিত হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের জুডিশিয়াল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত ‘BJSC Form I’ পূরণ করে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদনের শেষ সময়: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।
সূত্র: বিজ্ঞপ্তি
আরও পড়ুন:

ময়মনসিংহ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৩ থেকে ২০তম গ্রেডের ৬ ক্যাটাগরিতে ৩৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ৭ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১২ ঘণ্টা আগে
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১২তম থেকে ২০তম গ্রেডের চারটি ক্যাটাগরিতে মোট ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন নেওয়া শুরু হবে ২৪ সেপ্টেম্বর থেকে। আবেদন করা যাবে আগামী ১৪ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১৪ ঘণ্টা আগে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ফরেন সার্ভিস একাডেমির তিনটি পদের ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এতে তিন ক্যাটাগরির পদে মোট ৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।
১৫ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাজী ফার্মস গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের আইটি বিভাগে ‘ট্রেইনি অফিসার/অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১ দিন আগে