Ajker Patrika

পায়রা বন্দরে ২২ পদে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক 
পায়রা বন্দরে ২২ পদে চাকরির সুযোগ
পায়রা বন্দর। ফাইল ছবি

পায়রা বন্দর কর্তৃপক্ষের রাজস্ব খাতে অস্থায়ী পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ১২ ক্যাটাগরির ২২টি শূন্য পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে। ৩০ এপ্রিল থেকে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ২০ মে ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: পাইলট।

পদসংখ্যা: ৪টি

শিক্ষাগত যোগ্যতা: মাস্টার (এফজি) বা প্রথম শ্রেণি (ডেক) কম্পিট্যান্সি সার্টিফিকেটসহ বিদেশগামী জাহাজের প্রথম মেট হিসেবে দুই বছরের অভিজ্ঞতা।

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

পদের নাম: সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)।

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস প্রকৌশলে স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম: সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)।

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: যান্ত্রিক প্রকৌশলে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম: সহকারী পরিচালক (সমন্বয়)।

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম: সহকারী ড্রেজিং মাস্টার।

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: ৩য় শ্রেণির ডিপিটি (ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট) সার্টিফিকেশনসহ বিদেশগামী জাহাজে সেকেন্ড অফিসার হিসেবে দুই বছরের কাজের অভিজ্ঞতা।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম: ইনল্যান্ড মাস্টার (প্রথম শ্রেণি)।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাসসহ প্রথম শ্রেণির ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেশন থাকতে হবে।

বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।

পদসংখ্যা: ৩টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিং গতি প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর।

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পাস। ডেটা এন্ট্রি অপারেটর পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: কার্পেন্টার।

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পাসসহ দুই বছর মেয়াদি কার্পেন্টিং/উড ট্রেড কোর্স সার্টিফিকেট।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: লস্কর।

পদসংখ্যা: ৩টি

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পাস থাকতে হবে।

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা

পদের নাম: নিরাপত্তারক্ষী।

পদসংখ্যা: ৪টি

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাসসহ শারীরিক যোগ্যতাসম্পন্ন থাকতে হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

পদের নাম: নিরাপত্তারক্ষী।

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: জেএসসি বা সমমান পাস থাকতে হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদনপ্রক্রিয়া: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

আবেদনের শেষ সময়: ২০ মে ২০২৬, বিকেল ৫টা।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত