
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রশিক্ষণসহ সব প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বুধবার (৯ জুলাই) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান।
রাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে শফিকুল আলম জানান, নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আজকের প্রায় দুই ঘণ্টার মিটিংয়ে রিভিউ করা হয়েছে এবং আজকে অনেকগুলো ইম্পর্ট্যান্ট নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রথম নির্দেশনা ছিল যে, আইনশৃঙ্খলাবিষয়ক যত প্রস্তুতি নির্বাচন ঘিরে, সব প্রস্তুতি এই ডিসেম্বরের মধ্যে শেষ করতে বলেছেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও জানান, প্রস্তুতিগুলোর মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে, যেমন আইনশৃঙ্খলা বাহিনীতে ১৭ হাজার নতুন সদস্য নিয়োগ দেওয়া হবে। এই নির্বাচনকে সামনে রেখে পুলিশ, বিজিবি, কোস্ট গার্ড নিয়োগ, ট্রেনিং প্রক্রিয়া যাতে ডিসেম্বরের মধ্যেই শেষ হয়, সে বিষয়ে তিনি নির্দেশ দিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে অনেক পাঁয়তারা হয় আইনশৃঙ্খলা বিনষ্ট করার। তাই নির্বাচন সামনে রেখে আগামী মাসগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে কঠোরভাবে আইন প্রয়োগ করে, সে নির্দেশ দিয়েছেন।
মিটিংয়ে জানানো হয়েছে, আট লাখের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নির্বাচনের দায়িত্বে থাকবেন। প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, তাঁদের সবাইকে শান্তিপূর্ণভাবে নির্বাচন যাতে হয় সেটার প্রশিক্ষণ দিতে হবে। এই কাজ করতে হবে ডিসেম্বরের মধ্যে।
শেখ হাসিনার আমলের তিনটি নির্বাচনে তরুণদের কেউ ভোট দিতে পারেননি। প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, যাতে ১৮ থেকে ৩৩ বছর বয়সী ভোটারদের পৃথক ভোটার তালিকা করা হয় এবং নির্বাচনী কেন্দ্রগুলোতে তাঁদের জন্য যাতে আলাদা ভোটিং বুথ রাখা হয়, সেটার জন্য বলেছেন।
নির্বাচনকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কীভাবে মোতায়েন করা হবে, এটা একটা ইস্যু। সীমান্ত এলাকায় কীভাবে মোতায়েন হবে, দেশের বিভিন্ন জায়গায় এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কীভাবে হবে; কতজন আনসার থাকবেন, কতজন পুলিশ সদস্য থাকবেন, বিজিবি বা সেনাবাহিনী কীভাবে থাকবে, সেগুলো নিয়ে আজকের মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয়। বলা হয়েছে, ৪৭ হাজারের মতো ভোটকেন্দ্র থাকবে এবং তাঁরা অ্যাসেসমেন্ট করে দেখেছেন যে ১৬ হাজারের মতো ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হতে পারে। এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কীভাবে শান্তিপূর্ণভাবে ভোটটা সম্পন্ন করা যায়, সে জন্য প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন এবং সেটা নিয়ে আজকে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে।
পুলিশের বডি ক্যামেরা রাখা এবং প্রত্যেকটা কেন্দ্র যাতে সিসিটিভির আওতায় আসে, সে নির্দেশনা দেওয়া হয়েছে। সিসিটিভিগুলোর যাতে মনিটরিংটাও ঠিকমতো হয়, সে বিষয়ে প্রশিক্ষণ নিতে বলেছেন। নির্বাচনের সময় যে নির্বাহী হাকিম দায়িত্ব পালন করবেন, অনেক সময় ভোট বিষয়ে তাঁদের প্রশিক্ষণের অভাব থাকে। তাঁদের কীভাবে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে ভোটের জন্য প্রস্তুত করা যায়, সে বিষয়ে নির্দেশনা এসেছে।
আগে নির্বাচনের সময় চার দিন ধরে পুলিশ বা নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হতো। এবার বলা হচ্ছে যে, এটাকে কীভাবে সাত দিনের জন্য মোতায়েন করা যায়, যাতে ভোটের আগে সব ধরনের সহিংসতা প্রতিহত করা যায় এবং ভোটের পরেও যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট না হয়। এ ছাড়া নির্বাচনের আগে ডিসি, এসপি, ওসিদের পুনর্বিন্যাসের কথা বলা হয়েছে।
সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, অ্যাসিস্ট্যান্ট অন হোম অ্যাফেয়ার্স, আইজিপি, কোস্ট গার্ডের ডিজি, ডিজি বিজিবি, স্বরাষ্ট্রসচিব, সিনিয়র সচিব নাসিমুল গনি ও আনসারের মহাপরিচালক উপস্থিত ছিলেন।

ভারতের অনুমোদন না পাওয়ায় আগামীকাল সোমবার, অর্থাৎ ১৫ জুন থেকে বাংলাদেশে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল। অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির পরিকল্পনা থাকলেও ভারতের সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি (সিইএ) এখন পর্যন্ত সেই অনুমোদন দেয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট জ্বালানি কর্মকর্তারা।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের পর্যটন ও সার্বিক শৃঙ্খলা রক্ষায় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অন্য কোনো দেশের অনুকরণে নয়, বরং নিজস্ব সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ একটি ‘বেটার বাংলাদেশ’ বা আরও উন্নত ও বাসযোগ্য রাষ্ট্রে পরিণত হবে।
২ ঘণ্টা আগে
সড়ক-সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) পদ্ধতিতে টোল দিতে অপরিহার্য আরএফআইডি ট্যাগ ৭০ শতাংশ গাড়ির ক্ষেত্রেই কাজ করছে না বলে অভিযোগ উঠেছে। ইটিসি ব্যবস্থা চালু করা সংস্থাগুলো এ দাবি করেছে।
১০ ঘণ্টা আগে
এক ব্যতিক্রমী সফরে পর্যটন নগরী কক্সবাজার ঘুরে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী শনিবার সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা থাকলেও, সব হিসাব-নিকাশ ওলটপালট করে গভীর রাত পর্যন্ত কক্সবাজারেই অবস্থান করেন তিনি।
১১ ঘণ্টা আগে