বাংলাদেশ রেলওয়ের ‘সহকারী স্টেশনমাস্টার’ পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। নিয়োগ পরীক্ষার ভিত্তিতে ৪৩০ প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের রেলভবন থেকে যুগ্ম মহাপরিচালক (উন্নয়ন ট্রাফিক) এ এম সালাহ উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা এবং যথাযথ এজেন্সি কর্তৃক নিয়োগের সুপারিশের আগে জীবনবৃত্তান্ত যাচাই করা হবে। এসব প্রক্রিয়া শেষে নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমোদন অনুযায়ী সুপারিশকৃত প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো উল্লেখযোগ্য ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৯ম থেকে ১৮তম গ্রেডের ২৩টি ক্যাটাগরিতে মোট ৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ১৫ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
১৬ ঘণ্টা আগে
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-২, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৭টি ক্যাটাগরিতে মোট ৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টায়, চলবে আগামী ১৮ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত।
১৮ ঘণ্টা আগে
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘সহকারী প্রকৌশলী (পুর)/উপজেলা সহকারী প্রকৌশলী’ (৯ম গ্রেড) পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
১৮ ঘণ্টা আগে
এসিআই মোটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বিজনেস ডেভেলপমেন্ট অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৩ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১ দিন আগে