প্রাণিসম্পদ অধিদপ্তরের ১৬ গ্রেডভুক্ত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৯৮৭ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
অধিদপ্তরের উপপরিচালক ডা. মো. তারেক হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ থেকে ২২ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষার ফল প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে সংযুক্তাকারে প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত ফলাফলে যুক্তিসংগত কোনো কারণে সংশোধনের প্রয়োজন হলে কর্তৃপক্ষ সংশোধনের অধিকার সংরক্ষণ করে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে এবং দৈনিক পত্রিকায় যথাসময়ে প্রকাশ করা হবে।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পেট্রোবাংলা এবং এর আওতাধীন ১২টি কোম্পানিতে নবম ও দশম গ্রেডের ১৯ ক্যাটাগরিতে ৭৫৩ জন কর্মকর্তা নেওয়া হবে। আবেদন শুরু হবে ১৮ অক্টোবর সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে আগামী ১৭ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।
২ দিন আগে
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৪, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৬টি ক্যাটাগরিতে মোট ৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ৫ অক্টোবর সকাল ১০টায়, চলবে ২৫ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
২ দিন আগে
ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কার্যালয়ে ১৩তম ও ১৬তম গ্রেডের তিনটি ক্যাটাগরিতে মোট ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে ২৫ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
২ দিন আগে
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) রাজস্ব খাতভুক্ত তিন পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন ২০ প্রার্থী।
২ দিন আগে