সিলেট সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৪ থেকে ২০তম গ্রেডের ৮টি ক্যাটাগরির পদে মোট ১৭৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২৬ নভেম্বর ২০২৬ তারিখ থেকে। আবেদন করা যাবে আগামী ২৫ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত।
১. পদের নাম ও সংখ্যা: পরিসংখ্যানবিদ ৬টি (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল: ২৩,৫০০-৫৯,৮০০ টাকা।
২. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৪টি (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।
৩. পদের নাম ও সংখ্যা: কোল্ড চেইন টেকনিশিয়ান ১টি (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ২২,৮০০-৫৫,৪০০ টাকা।
৪. পদের নাম ও সংখ্যা: কীটতত্ত্বীয় টেকনিশিয়ান ২টি (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ২২,৮০০-৫৫,৪০০ টাকা।
৫. পদের নাম ও সংখ্যা: ওয়ার্ড মাস্টার ১টি (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।
৬. পদের নাম ও সংখ্যা: স্টোরকিপার ২টি (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। চূড়ান্তভাবে বিবেচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত দিতে হবে।
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।
৭. পদের নাম ও সংখ্যা: স্বাস্থ্য সহকারী ১৫৫টি (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট ওয়ার্ডের (পুরাতন) স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের বাসিন্দারাও আবেদন করতে পারবেন।
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।
৮. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ৭টি (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা।
বয়সসীমা: ১ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের জন্য এসএসসি বা সমমানের পরীক্ষার সনদে উল্লিখিত জন্মতারিখ বিবেচিত হবে। এ ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন ফি: ১৪ থেকে ১৬তম গ্রেডের পদের জন্য ১১২ টাকা। ২০তম গ্রেডের পদের জন্য ৫৬ টাকা।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
শর্ত: সব পদের প্রার্থীকে সিলেট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে। সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরতদের অনাপত্তিপত্র (এনওসি) জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় সব মূল সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হবে।
আবেদনের শেষ সময়: ২৫ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা।
সূত্র: বিজ্ঞপ্তি









