
১। যে নারীর স্বামী ও পুত্র মৃত তাকে এককথায় বলে—
ক) কুমারী খ) অবীরা
গ) দ্বিপুত্রিকা ঘ) ঊঢ়া
২। যে নারী সুন্দরী, তাকে কী বলে?
ক) ফরসা খ) সুন্দর
গ) রামা ঘ) সাগরিকা
৩। যিনি বক্তৃতাদানে পটু তাকে বলে—
ক) বাকপটু খ) বাগ্মী
গ) সুবক্তা ঘ) অনলবর্ষী
৪। মৃতের মতো অবস্থা যার, তাকে এককথায় কী বলে?
ক) মুমূর্ষু খ) অজ
গ) অনুজ ঘ) জীবিত
৫। যা অস্ত যাচ্ছে, তাকে কী বলে?
ক) উদীয়মান খ) অস্তায়মান
গ) ডুবন্ত ঘ) উদিত
৬। নাটকের সংলাপে উপযোগী ভাষার কোন রীতি?
ক) সাধু খ) চলতি
গ) মিশ্র ঘ) আঞ্চলিক
৭। ‘অদ্য’ কোন ভাষারীতির উদাহরণ?
ক) সাধু খ) চলতি
গ) প্রাকৃত ঘ) কোল
৮। ‘জুতো’ শব্দটি কোন ভাষারীতির?
ক) সাধু খ) কোল
গ) মিশ্র ঘ) চলতি
৯। বাংলা ভাষারীতির কয়টি রূপ?
ক) ২ খ) ৫
গ) ৩ ঘ) ৪
১০। ধ্বনিতত্ত্বকে ইংরেজিতে কী বলে?
ক) unit খ) symbol
গ) phonology
ঘ) syntax
১১। ‘মাঠে ধান ফলেছে’ বাক্যে ‘মাঠে’ কোন কারক?
ক) ভাবাধিকরণ
খ) বিষায়াধিকরণ
গ) কালাধিকরণ
ঘ) স্থানাধিকরণ
১২। ‘টাকায় কী না হয়’ বাক্যে ‘টাকায়’ কোন কারক?
ক) করণ কারক
খ) অধিকরণ কারক
গ) অপাদান কারক
ঘ) বিভক্তি
১৩। ‘তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি’—বাক্যে ‘তোমার’ কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্মে সপ্তমী
খ) সম্প্রদানে ষষ্ঠী
গ) অপাদানে পঞ্চমী
ঘ) করণে তৃতীয়া
১৪। ‘ছাত্ররা ক্রিকেট খেলে’ এখানে ‘ক্রিকেট’ কোন কারক?
ক) করণ কারক
খ) কর্ম কারক
গ) অধিকরণ কারক
ঘ) সম্প্রদান
১৫। ‘বেলা যে পড়ে এল জলকে চল’। এখানে ‘জলকে’ কোন কারকে কোন বিভক্তি?
ক) নিমিত্তার্থে চতুর্থী
খ) কর্ম গ) করণকারক
ঘ) অধিকরণ
১৬। ‘অর্ধচন্দ্র’-এর অর্থ...
ক) অমাবস্যা খ) গলাধাক্কা
গ) কাস্তে ঘ) মূর্খ
১৭। ‘শিকায় ওঠা’ বাগধারা কোনটি?
ক) মরা খ) স্থগিত
গ) লাজুক ঘ) নির্লজ্জ
১৮। ‘চিনির পুতুল’ অর্থ কী?
ক) শ্রমকাতুর খ) শ্রমহীন গ) অস্থির
ঘ) কোনটাই নয়
১৯। ‘কেউ কেটা’ বাগধারা দ্বারা বোঝায় কোনটি?
ক) অতি র্নিমম খ) সামান্য
গ) বেশি ঘ) জঘন্য
২০। ‘তুলাধুনা করা’ বাগধারা কোনটি?
ক) দুর্দশাগ্রস্ত খ) ভণ্ড
গ) স্বস্তি ঘ) কোনোটাই নয়
উত্তরপত্র-১: ১. খ ২. গ ৩. খ ৪. ক ৫. খ ৬. খ ৭. ক ৮. ঘ ৯. ক ১০. গ ১১. ঘ ১২. ক ১৩. খ ১৪. খ ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. ক ১৯. খ ২০. ক।
শিক্ষা সর্ম্পকিত পড়ুন:

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩ থেকে ২০তম গ্রেডে ৮ ক্যাটাগরিতে ৯৬৮ জনবল নিয়োগ দেওয়া হবে।
২০ ঘণ্টা আগে
সড়ক ও জনপথ অধিদপ্তরের ‘সার্ভেয়ার’ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সওজ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (অ.দা.) ড. মো. ওয়ালিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান সজীব গ্রুপ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ফুড অ্যান্ড বেভারেজ বিভাগে ‘জোনাল সেলস ইনচার্জ’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে...
১ দিন আগে
দেশের বৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অডিট অ্যান্ড কস্ট কন্ট্রোল বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ মে পর্যন্ত। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে