সড়ক ও জনপথ অধিদপ্তরের ‘সার্ভেয়ার’ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সওজ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (অ.দা.) ড. মো. ওয়ালিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ মে, ২০২৬ অনুষ্ঠিত সড়ক ও জনপথ অধিদপ্তরের ‘সার্ভেয়ার (গ্রেড-১৪)’ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে ৯৬ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।
উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সূচি পরবর্তী সময়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে এবং এসএমএসের মাধ্যমে জানানো হবে। উল্লেখ্য প্রকাশিত ফলাফলে গুরুতর কোনো ত্রুটি পরিলক্ষিত হলে কর্তৃপক্ষ তা সংশোধনের এখতিয়ার সংরক্ষণ করে।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩ থেকে ২০তম গ্রেডে ৮ ক্যাটাগরিতে ৯৬৮ জনবল নিয়োগ দেওয়া হবে।
৩ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান সজীব গ্রুপ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ফুড অ্যান্ড বেভারেজ বিভাগে ‘জোনাল সেলস ইনচার্জ’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে...
৬ ঘণ্টা আগে
দেশের বৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অডিট অ্যান্ড কস্ট কন্ট্রোল বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ মে পর্যন্ত। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১৮ ঘণ্টা আগে
যমুনা গ্রুপ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অডিট বিভাগে ‘ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
২১ ঘণ্টা আগে