Ajker Patrika

আজকের পত্রিকায় ‘এক্সিকিউটিভ-সোশ্যাল মিডিয়া’ পদে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক 
আজকের পত্রিকায় ‘এক্সিকিউটিভ-সোশ্যাল মিডিয়া’ পদে চাকরির সুযোগ

আজকের পত্রিকার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ও সোশ্যাল মিডিয়া বিভাগে ‘এক্সিকিউটিভ-সোশ্যাল মিডিয়া’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: এক্সিকিউটিভ-সোশ্যাল মিডিয়া।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: সংবাদপত্র, ম্যাগাজিন, অনলাইন নিউজ পোর্টাল বা ডিজিটাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়া-সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

কাজের ধরন

* Facebook, Instagram, X (Twitter)-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সঠিক সময়ে ও উপযুক্ত পাঠকগোষ্ঠীকে লক্ষ্য করে নিয়মিত কনটেন্ট প্রকাশ করা।

* সংবাদ ও চলমান ট্রেন্ড অনুযায়ী আকর্ষণীয় ক্যাপশন, হেডলাইন, হ্যাশট্যাগ ও Call-to-Action (CTA) তৈরি করা।

* Meta Business Suite, YouTube Studio ও সংশ্লিষ্ট টুল ব্যবহার করে পোস্ট শিডিউলিং, পারফরম্যান্স মনিটরিং ও অডিয়েন্স ইনসাইট বিশ্লেষণ করা।

* সংবাদ অনুযায়ী সোশ্যাল মিডিয়া কার্ড, থাম্বনেইল ও অন্যান্য ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি করা।

* ট্রেন্ডিং ও ব্রেকিং নিউজ, ভাইরাল কনটেন্ট, প্রতিযোগী সংবাদমাধ্যমের কার্যক্রম এবং অডিয়েন্সের আচরণ পর্যবেক্ষণ করা।

দক্ষতা ও অতিরিক্ত যোগ্যতা

* Photoshop-এ দক্ষতা থাকতে হবে।

* অনলাইন নিউজ মিডিয়া, সংবাদ পরিবেশন ও ডিজিটাল কনটেন্ট সম্পর্কে ভালো ধারণা।

* সোশ্যাল মিডিয়ার পারফরম্যান্স ডেটা বিশ্লেষণ করে কনটেন্টের কার্যকারিতা মূল্যায়নের সক্ষমতা।

প্রশিক্ষণ: প্রাসঙ্গিক প্রশিক্ষণ বা সার্টিফিকেশন থাকলে সিভিতে উল্লেখ করতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

আকর্ষণীয় বেতন। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী ভর্তুকিসহ দুপুরের খাবারের ব্যবস্থা, বার্ষিক ইনক্রিমেন্ট ও বছরে দুটি উৎসব ভাতার সুবিধা রয়েছে।

চাকরির ধরন: পূর্ণকালীন।

কর্মস্থল: ঢাকা (বনশ্রী)।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা [email protected] ই-মেইল ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদনের সময় ই-মেইলের সাবজেক্টে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: ২১ নভেম্বর ২০২৬।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত