
প্রতিবন্ধী ব্যক্তিদের যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ করে দিতে দ্বিতীয়বারের মতো ভার্চুয়াল চাকরি মেলার আয়োজন করেছে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন)। অনলাইনে দুদিনব্যাপী এ মেলার উদ্বোধন হয় আজ বুধবার। জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রতিবন্ধী ব্যক্তিরা এতে অংশ নিতে পারছেন। মেলায় সহযোগিতা করছে ইনোভেশন টু ইনক্লুশন (আইটুআই) কনসোর্টিয়াম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিবিডিএনের চেয়ারম্যান আরদাশীর কবির বলেন, ‘ব্যক্তিমালিকানা খাতের প্রতিষ্ঠানগুলোতে টেবিলভিত্তিক কাজ ও প্রযুক্তিভিত্তিক চাকরিতে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগের লক্ষ্যে আমরা কাজ করছি। সব প্রতিষ্ঠানেরই উচিত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মপরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া।’
মেলাটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) স্কিলস ২১ প্রকল্প এবং এফসিডিওর অর্থায়নে আইটুআই প্রকল্পের সহযোগিতায় আয়োজিত। এই মেলায় কারিগরি সহযোগিতা দিচ্ছে বাংলাদেশ সরকারের এটুআই প্রকল্প এবং বিডিজবস। মেলার মূল উদ্দেশ্য—প্রযুক্তিকে ব্যবহার করে কর্মক্ষম ও দক্ষ প্রতিবন্ধী চাকরিপ্রার্থীদের সঙ্গে কর্মদাতা প্রতিষ্ঠানের সংযোগ ঘটানো, যেন তাদের কর্মসংস্থানের সুযোগ বাড়ে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে এই মেলা একটি মাইলফলক। করোনা মহামারির কবলে পড়ে অর্থনৈতিক খাতগুলো ক্ষতিগ্রস্ত হলেও প্রযুক্তির ব্যবহার বেড়েছে। এটি বিশেষ করে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য আশীর্বাদ। তাঁরা ঘরে থেকে কাজে যোগদানের সুযোগ পাচ্ছেন, যা তাঁদের চলাফেরার বাধাকে দূর করে দিচ্ছে।
ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বলেন, ‘আমরা যারা বিভিন্ন ব্যবসায়ী সংগঠনে আছি, আমাদের একটা নৈতিক দায়িত্ব রয়েছে। যদি প্রতিবন্ধী ব্যক্তিদের একটি পূর্ণাঙ্গ তালিকা, তাদের দক্ষতার বিবরণ এবং ঠিকানা এফবিসিসিআইকে দেওয়া হয়, তাহলে অন্যান্য চেম্বার অব কমার্সের সঙ্গে যোগাযোগ করে দক্ষতাসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য উদ্যোগ নেওয়া হবে।’
ভার্চুয়াল এই মেলায় অংশ নিতে ইচ্ছুক প্রতিবন্ধী ব্যক্তিরা বিডিজবসের ওয়েবসাইটে জব ফেয়ার অপশনে গিয়ে যোগ দিতে পারবেন।
প্রতিবন্ধী সম্পর্কিত আরও পড়ুন:

বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) পদে বি-২০২৬ ব্যাচে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৯টি শাখায় মোট ৪৫০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য শুধু পুরুষ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১৮ ঘণ্টা আগে
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। প্রতিষ্ঠানটি অস্থায়ী ভিত্তিতে অফিস সহায়ক পদে ১০৩ জনকে নিয়োগ দেবে। আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
২ দিন আগে
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাধীন মোংলা কাস্টম হাউসে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্য পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০ ক্যাটাগরির ৬১টি পদে অস্থায়ী ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
২ দিন আগে
এম এস হোসেনের বেড়ে ওঠা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মফস্বল পরিবেশে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। লামার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে পা রাখেন কর্মজীবনে।
২ দিন আগে