
বরগুনার পাথরঘাটার কালমেঘা ইউনিয়নে ফোরকান আকন নামের এক প্রতিবন্ধী ব্যক্তির পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম নাসিরের বিরুদ্ধে। সম্প্রতি ফোরকানের সঙ্গে চেয়ারম্যানের কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ওই কথোপকথন তাঁর নয় বলে দাবি ইউপি চেয়ারম্যান গোলাম নাসিরের।
ফাঁস হওয়া ফোনালাপে উপজেলার কালমেঘা ইউপি চেয়ারম্যান গোলাম নাসিরকে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী ফোরকান আকনের সঙ্গে কথা বলতে শোনা যায়। ফোরকানের পরিচয় নিশ্চিত হওয়ার পর চেয়ারম্যান নাসির ক্ষেপে গিয়ে ফোন করার কারণ জানতে চান। এ সময় ফোরকান একটি কাগজে স্বাক্ষরের জন্য চেয়ারম্যানের কাছে অনুনয়-বিনয় করলে চেয়ারম্যান ধমক দিয়ে বলেন ‘তুই আমারে বারবার টেলিফোন করো ক্যান? তোরে আমি স্বাক্ষর দেবনা, পাইছোডা কি? আমারে চেন তুই! আমাদের কখনো কল করবি না। তোর একটা ঠ্যাঙ ভাঙা আরডাও ভাইঙ্গা দিমু, তুই আমারে মানুষই চেনোনায়। আর কোনোসময় কল করবিনা।’
ফোরকান বলেন, সম্প্রতি দাতা সংস্থার সহায়তার আবেদনের জন্য একটি কাগজে স্বাক্ষরের জন্য চেয়ারম্যানের ফোনে কল করেন। কিন্তু তিনি টাকা দাবি করে ঘুরাতে থাকেন। পরে অন্য একটি নম্বর দিয়ে চেয়ারম্যানকে কল দেন। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান তাঁকে ওই কথা বলেন। ফোরকান আরও বলেন, রেকর্ডটি ফাঁস হওয়ার পরপরই চেয়ারম্যান তাঁর সঙ্গে যোগাযোগ করে দুঃখপ্রকাশ করেন এবং সহায়তার আশ্বাস দিয়েছেন।
ইউপির চেয়ারম্যান গোলাম নাসির বলেন, ওই রেকর্ড তাঁর নয়। এটা বানানোও হতে পারে।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ বলেন, ‘আমি ওই অডিও শুনিনি। তবে ভুক্তভোগী অভিযোগ করলে বিষয়টি দেখব।’
বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাচানুর রহমান রিমন বলেন, ‘আমি এখনো কথোপকথন শুনিনি। তবে ফোরকানকে যথাসাধ্য সহায়তা অব্যাহত রেখেছি। যদি চেয়ারম্যান এমন বলে থাকেন সেটা দুঃখজনক।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫