চট্টগ্রাম সিটি করপোরেশনে বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ১৯ ও ২০ জানুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্রতিষ্ঠানটির শূন্য পদ পূরণ-সংক্রান্ত বাছাই কমিটির সদস্যসচিব ও করপোরেশনের সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পদগুলো হলো সহকারী এস্টেট অফিসার, ক্রোকী অফিসার (ওয়ারেন্ট অফিসার), স্বাস্থ্য সহকারী ও বাজার পরিদর্শক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব পদের মৌখিক পরীক্ষা আগামী ১৯ ও ২০ জানুয়ারি চট্টগ্রামের টাইগারপাসে অবস্থিত সিটি করপোরেশন প্রধান কার্যালয়ে মেয়র অফিসকক্ষে অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলো প্রতিদিন বেলা ১১টা, ২টা ও ৩টায় অনুষ্ঠিত হবে।
এর আগে, ২০২৫ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠানটির এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরপর গত ৬ ও ৭ নভেম্বর এসব পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পরীক্ষার কেন্দ্র, তারিখ ও সময়সূচি-সম্পর্কিত এসএমএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে পাঠানো হবে।
এ ছাড়াও চট্টগ্রাম সিটি করপোরেশনের জবপোর্টাল ও ওয়েবসাইটে এ-সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হবে। প্রার্থীরা মৌখিক পরীক্ষার সময় অবশ্যই মূল প্রবেশপত্রসহ সব শিক্ষাগত যোগ্যতার সনদ প্রদর্শন করবেন। প্রার্থীদের অবশ্যই সব মূল সনদপত্র ও ১ সেট সত্যায়িত ফটোকপিসহ আধা ঘণ্টা আগে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে।

কর্মক্ষেত্রে এক জায়গায় আটকে থাকা অনেকের কাছে হতাশাজনক। পদোন্নতি হচ্ছে না, বেতন বাড়ছে না—এমন পরিস্থিতিতে আত্মবিশ্বাসও কমে যেতে পারে। কিন্তু পরিকল্পিত প্রস্তুতি, সঠিক কৌশল ও দৃঢ় মনোভাব থাকলে এগিয়ে যাওয়া সম্ভব। আন্তর্জাতিক ক্যারিয়ার বিশেষজ্ঞদের পরামর্শে জেনে নিন, কীভাবে নিজেকে সব সময় এগিয়ে রাখা
২ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাহিনীটিতে বাংলাদেশ পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৬ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ৫ মার্চ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ চা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ১ ক্যাটাগরির পদে মোট ১ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ২৭ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।
৩ ঘণ্টা আগে
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি)/কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)/শিক্ষানবিশি প্রশিক্ষণ দপ্তরসমূহে বিভিন্ন ভাষা শিক্ষা কোর্স পরিচালনার জন্য অতিথি ভাষা প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে।
৩ ঘণ্টা আগে