বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ৯ম গ্রেডের দুটি পদের প্রাথমিক বাছাইয়ের লক্ষ্যে এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২৪ জানুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৮ জানুয়ারি প্রতিষ্ঠানটির সচিব শ্রাবস্তী রায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দুটি পদ হলো নিরাপদ খাদ্য অফিসার ও হিসাবরক্ষণ কর্মকর্তা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২ ক্যাটাগরির পদে প্রাথমিক বাছাইয়ের লক্ষ্যে এমসিকিউ ধরনের পরীক্ষা আগামী ২৪ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। বর্ণিত পদগুলোয় আবেদনকারীরা ১২ জানুয়ারি থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন।
এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী সময়ে একই প্রবেশপত্র দিয়ে লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) অংশগ্রহণ করতে পারবেন। এর আগে, ২০২৫ সালের ২৯ এপ্রিল প্রতিষ্ঠানটির এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারী আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে ‘ক্যাশ অ্যাকাউন্ট রিভিউয়ার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১০ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ ঘণ্টা আগে
৫০ তম বিসিএসের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ১০ ফেব্রুয়ারি, প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৯ এপ্রিল ২০২৬ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২ ঘণ্টা আগে
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৮টি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ‘অফিসারের (সাধারণ) ’ ৯৯৭টি শূন্য পদের বিপরীতে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২০ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট ১০ হাজার ১৬৩ জন প্রার্থী অংশ নেবেন।
২ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নুভিস্তা ফার্মা পিএলসি। প্রতিষ্ঠানটিতে মেডিকেল প্রমোশন অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১০ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অভিজ্ঞতা ছাড়াই আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১ দিন আগে