
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
এ নিয়ে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে গত বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক খালিদুর রহমান। তিনি অভিযোগ করেন, চন্দ্রদ্বীপ ইউনিয়নে জামায়াতের কর্মী-সমর্থকদের ওপর বিএনপির লোকজন ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছেন। এসব ঘটনায় অন্তত ১০ জন গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি জামায়াতের সমর্থকদের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও তোলেন তিনি।
এর আগে গত বুধবার দুপুরে উপজেলার হাসান দালাল মার্কেটে বিএনপির কার্যালয়ে চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি বেল্লাল ব্যাপারী। এ সময় ইউনিয়ন বিএনপির নেতা মোহাম্মদ রুহুল অভিযোগ করেন, ৮ জানুয়ারি নির্বাচনী আচরণবিধি উপেক্ষা করে জামায়াতের কর্মী-সমর্থকেরা একটি সরকারি বিদ্যালয়ের কক্ষে সভার আয়োজন করেন। এ সময় ছাত্রদলের নেতারা প্রতিবাদ জানালে তাদের ওপর হামলা চালানো হয়, যাতে অন্তত তিনজন আহত হন। পরে বিএনপির সমর্থকদের ওপর একাধিকবার হামলা চালানো হয়েছে। এসব ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশ নিরপেক্ষ ভূমিকা রাখছে না।
স্থানীয় সূত্র বলেছে, ৮ জানুয়ারি চন্দ্রদ্বীপ ইউনিয়নে একটি রাজনৈতিক সভাকে কেন্দ্র করে ছাত্রদল ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর থেকেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত উভয় পক্ষের অন্তত ২০ নেতা-কর্মী আহত হয়েছেন। সংঘর্ষের পর একজন ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়। একই সময় দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি বসতঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। এ ছাড়া বুধবার রাতে চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, সহিংসতার ঘটনায় দুটি মামলা করা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে নির্বাচনী প্রতিহিংসার জেরে জসিম উদ্দিন (৪৫) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের অনুসারীরা এই অতর্কিত হামলা চালিয়েছেন।
৬ মিনিট আগে
রাজধানীর হাতিরঝিল এলাকায় আনসারের এক দলনেতার বিরুদ্ধে টাকা নিয়ে ‘অবৈধভাবে’ ৩৩০ জনকে নির্বাচনী দায়িত্বে অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্টদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
১০ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনায় জাতীয় সংসদ নির্বাচনে নারী আনসার হিসেবে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে ২৪ নারীর কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তানিয়া বেগম নামের এক ভুক্তভোগী বাদী হয়ে আজ বুধবার বিকেলে দশমিনা থানায় অভিযোগ দেন।
৩৩ মিনিট আগে
লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপি প্রার্থীর গাড়ি থেকে ১৫ লাখ টাকাসহ কৃষক দলের এক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। আজ বুধবার রাত ৮টার দিকে শহরের ঝুমুর চত্বর এলাকায় যৌথ বাহিনীর চেকপোস্ট থেকে তাঁকে আটক করা হয়।
৪১ মিনিট আগে