রাজবাড়ীতে ‘তৃপ্তি সহকারে এক বেলার আহার’ প্রতিপাদ্য নিয়ে অসহায় ও প্রতিবন্ধীদের খাবারের জন্য সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার আলাদীপুরের আলোর পথে ফাউন্ডেশন ও রাজবাড়ী প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন পরিষদের সহযোগিতায় একদিনের মেহমানখানার মাধ্যমে প্রায় দুই শতাধিক অসহায় ও প্রতিবন্ধীর জন্য এক বেলা খাবারের ব্যবস্থা করা হয়।
এতে সিডিএফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. তাইজুদ্দিন, কোষাধ্যক্ষ মাহবুল হাসান শুভ, রাজবাড়ী আলাদীপুরের আলোর পথে ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ফারজানা ইসলাম, রাজবাড়ী প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন পরিষদের সভাপতি ও আলোর পথে ফাউন্ডেশনের সভাপতি মো. মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ফজলু সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় সিডিএফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. তাইজুদ্দিন বলেন, প্রতিবন্ধী ও অসহায় মানুষদের একবেলা ভালো খাবার মুখে তুলে দিতে মেহমানখানার কর্মসূচি নিয়েছেন। যার ধারাবাহিকতায় রাজবাড়ীতে প্রথমবারের মতো প্রায় ২০০ জন অসহায় ও প্রতিবন্ধীদের খাবার ব্যবস্থা করেছেন। এভাবে দেশের বিভিন্ন অঞ্চলে এই আয়োজন শেষ করে আবারও রাজবাড়ীতে আসবেন। তাঁদের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বৃত্তবানদের অনুরোধ জানান তিনি।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫