
বাগেরহাটের চিতলমারীতে মারধরে আহত হয়ে পাঁচ দিন ধরে হাসপাতালে কাতরাচ্ছেন প্রতিবন্ধী হরিচান রায় (২৫)। গত ২৮ জানুয়ারি বেলা ১১টায় প্রতিপক্ষ দুই যুবক তাঁকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন বলে অভিযোগ। বুদ্ধিপ্রতিবন্ধী হরিচাঁন রায় উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মধু রায়ের ছেলে। এ ঘটনার চার দিন পর গতকাল মঙ্গলবার বিকেলে আহত হরিচাঁন রায়ের বাবা মধু রায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
প্রতিবন্ধী হরিচাঁন রায়ের বাবা মধু রায় বলেন, পূর্বশত্রুতার জেরে প্রতিবেশী মনিমোহন রায়ের ছেলে স্বপন রায় ও তপন রায় ২৮ জানুয়ারি তাঁর বাড়িতে ঢুকে তাঁর বুদ্ধিপ্রতিবন্ধী ছেলে হরিচাঁন রায়কে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। ঠেকাতে গেলে তাঁর স্ত্রী মরনী রায়কেও পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা হরিচাঁনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অভিযুক্ত তপন রায় সব অভিযোগ অস্বীকার করে বলেন, হরিচাঁন তাঁদের বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করছিলেন। বাধা দেওয়ায় হাতাহাতি হয়। এ সময় পড়ে গিয়ে তাঁর মাথা ফেটেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তানিয়া অধিকারী বলেন, হরিচাঁন রায় পাঁচ দিন ধরে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাঁর মাথায় চারটি সেলাই লেগেছে।
চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, লিখিত অভিযোগের বিষয়টি তিনি শুনেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫