হিজলা উপজেলায় মানসিক প্রতিবন্ধী এক যুবককে ১২ বছর শিকলে বেঁধে করে রাখা হয়েছে। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না তাঁর পরিবার। যুবকের নাম জসিম উদ্দিন (৩৫)।
সরেজমিন দেখা যায় মেমানিয়া ইউনিয়নের খাগেরচরের সরকারি গুচ্ছগ্রামের একটি পরিত্যক্ত ঘরে পায়ে শিকল দিয়ে তালা মেরে বন্দী করে রাখা হয়েছে ওই যুবককে। স্থানীয় বাসিন্দা ফারুক বেপারী জানান, জসিম উদ্দিন একসময় স্বাভাবিক ছিল। হঠাৎ আচরণ বদলে যায়, মানসিকভাব অসুস্থ হয়ে পড়ে। তাই পরিবারের লোকজন তাকে শিকলবন্দী করে রাখে।
জসিমের বাবা হামিদ হাওলাদার বলেন, ‘ছেলেটাকে নিয়ে বিপদে আছি। বড় ছেলের আয় দিয়ে সংসার চলে। চিকিৎসকেরা বলছেন উন্নত চিকিৎসা করাতে পারলে ছেলেটি ভালো হয়ে যাবে।’
মেমানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসির উদ্দিন জানান, মানসিক প্রতিবন্ধী ছেলেটি সম্পর্কে সংবাদকর্মীদের মাধ্যমে এখন জেনেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ বলেন, ‘খোঁজ খবর নিয়ে সরকারিভাবে চিকিৎসা করানোর ব্যবস্থা করব।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫