বেসরকারি বাণিজ্যিক ওয়ান ব্যাংক পিএলসিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের রিটেইল লায়বিলিটি বিজনেস বিভাগের ‘ডিরেক্ট সেলস অফিসার’ পদে ৩০ কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ মে পর্যন্ত। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।
পদের নাম: ডিরেক্ট সেলস অফিসার
পদসংখ্যা: ৩০ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান পাস হতে হবে।
অভিজ্ঞতা: ১ বছর
বেতন: ১৮,০০০–২২,০০০ টাকা।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: যে কোনো স্থান
অন্যান্য সুযোগ–সুবিধা: কর্মক্ষমতার উপর ভিত্তি করে আকর্ষণীয় ইনসেনটিভ/কমিশন। পাশাপাশি ব্যাংকের নীতি অনুযায়ী অন্যান্য অনুমোদিত সুবিধাসমূহ দেওয়া হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২০ মে ২০২৬
সূত্র: বিডিজবস ডটকম

সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সীমান্ত ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি ‘প্রবেশনারি অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ ঘণ্টা আগে
মেঘনা ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘হেড অব রিকনসিলিয়েশন (এসপিও-এফএভিপি)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৭ জুলাই পর্যন্ত।
২ ঘণ্টা আগে
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর জনবল নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ২১ ক্যাটাগরিতে মোট ৪৩১ জনকে নিয়োগ দেবে। আবেদন শুরু হয়েছে ১৮ জুন থেকে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১৭ ঘণ্টা আগে
স্থানীয় সরকার বিভাগের অধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১১ থেকে ১৬তম গ্রেডের ১০ ক্যাটাগরিতে মোট ১৭৮ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ১৮ জুন থেকে। আবেদন করা যাবে ১৭ জুলাই ২০২৬ পর্যন্ত। এইচএসসি পাস প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
২০ ঘণ্টা আগে