
আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকার জন্য ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (ইএমই) কোরের সদস্যদের নির্দেশ দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার অ্যান্ড স্কুলে (ইএমইসিঅ্যান্ডএস) ইএমই কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৬ ও ষষ্ঠ কোর পুনর্মিলনী গতকাল রোববার ও আজ সোমবার (২৭ ও ২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইএমই কোরের ইউনিটসমূহের অধিনায়ক ও কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন সেনাপ্রধান।
আজ বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেনারেল ওয়াকার-উজ-জামান মহান স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী ইএমই কোরের বীর সেনানীসহ সব বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি ইএমই কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং যুদ্ধ ও শান্তিকালে সেনাবাহিনীর অস্ত্র, যানবাহন ও যন্ত্রপাতির মেরামত এবং রক্ষণাবেক্ষণে কোরটির গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।
এ সময় ইএমই কোরের কার্যক্রম, উন্নয়ন ও পেশাগত দক্ষতা বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন সেনাপ্রধান। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য কোরের সদস্যদের নির্দেশ দেন তিনি।
এ ছাড়া ইএমই কোরের ষষ্ঠ কোর পুনর্মিলনী উপলক্ষে ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তা উপভোগ করেন সেনাপ্রধান। পরে প্রাক্তন ও বর্তমান সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন তিনি। এ সময় কোরের সদস্যদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত মমত্ববোধ বাড়াতে এ ধরনের পুনর্মিলনীর গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় নিবেদিত থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে ইএমই কোরের কর্নেল কমান্ড্যান্ট ও বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ডের (বিআরইবি) চেয়ারম্যান, সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স, ভারপ্রাপ্ত জেনারেল কর্মকর্তা কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল, ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডারসহ সেনাসদর ও রংপুর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ইএমই কোরের ইউনিটসমূহের অধিনায়ক, কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন তাঁর উপপ্রেস সচিব হাসান শিপলু। তিনি বলেন, এটি ছিল বিদায়ী সাক্ষাৎ। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা...
৪৩ মিনিট আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের আত্মবিশ্বাস, সম্মান ও মর্যাদাকে এক নতুন উচ্চতায় উন্নীত করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...
১ ঘণ্টা আগে
মহান মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করে প্রতিবেদন তৈরির সুপারিশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি। আজ সোমবার জাতীয় সংসদে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন সুপারিশ করা হয়।
১ ঘণ্টা আগে
বাসমালিকের কাছ থেকে প্রতিদিন তিন থেকে পাঁচ হাজার টাকা জমা দেওয়ার চাপ থাকায় চালকেরা সড়কে অশুভ প্রতিযোগিতায় জড়িয়ে পড়েন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তাঁর মতে, চালকদের নির্দিষ্ট বেতন দেওয়া গেলে এই প্রতিযোগিতা অনেকাংশে কমানো সম্ভব।
২ ঘণ্টা আগে