Ajker Patrika

১৩ থেকে ২০তম গ্রেডে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে চাকরি

চাকরি ডেস্ক 
১৩ থেকে ২০তম গ্রেডে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে চাকরি

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১৩ থেকে ২০তম গ্রেডের ৩ ক্যাটাগরিতে ১৬ জনকে নেওয়া হবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

১. পদের নাম ও সংখ্যা: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ৪টি, (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজি ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ। কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

২. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৪টি, (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

৩. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ৮টি, (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা।

বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে।

আবেদন ফি: ১ ও ২ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা। ৩ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৭ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৪টা।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত