Ajker Patrika

কর্মী নেবে আনোয়ার গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ

চাকরি ডেস্ক 
আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১২: ২৬
কর্মী নেবে আনোয়ার গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ
প্রতীকী ছবি

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটি তাদের এইচআর বিভাগে ‘জুনিয়র এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বিভাগ: এইচআর।

পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: মানবসম্পদ ব্যবস্থাপনায় ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।

কর্মস্থল: ঢাকা।

বয়সসীমা: ২৪–২৮ বছর।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, বিমা, যাতায়াত খরচ, বার্ষিক বেতন বৃদ্ধি, দুটি উৎসব বোনাস, চমৎকার কাজে পরিবেশ, হাসপাতালে চিকিৎসার ওপর ছাড়ের সুবিধা এবং বিকেলের নাশতার সুবিধা দেওয়া হবে।

আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে লিংকে প্রবেশ করুন।

আবেদনের শেষ সময়: ১০ আগস্ট, ২০২৬।

সূত্র: বিডিজবস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত