আত্মীয়তা রক্ষার ব্যাপারে ইসলাম কঠোর নির্দেশনা দিয়েছে। এ ব্যাপারে কোনো ধরনের শৈথিল্যের সুযোগ ইসলামে নেই। কোরআন ও হাদিসের অসংখ্য জায়গায় বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে বর্ণিত হয়েছে। দুঃখজনক হলেও সত্য, এ বিষয়ে আমরা অধিকাংশ মানুষই শিথিলতা কিংবা অবহেলা করে থাকি। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা যে ইমানের অন্তর্ভুক্ত—তা রীতিমতো ভুলে যাই।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা জ্ঞানীদের পরিচয় দিতে গিয়ে বলেছেন, ‘আর যারা আল্লাহ তাআলা তাদের যে সম্পর্ক রক্ষা করার নির্দেশ দিয়েছেন তা রক্ষা করে এবং মন্দ বিচারের ভয় করে।’ (সুরা রাদ: ২১)
এই আয়াতের ব্যাখ্যায় ইমাম তাবারি (রহ.) মুনাফেকের সাতটি গুণাবলি উল্লেখ করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাকেও তার সঙ্গে উল্লেখ করেছেন।
অন্যত্র আল্লাহ তাআলা আত্মীয়তা ছিন্নকারীদের প্রতি অভিশাপ দিয়েছেন। নবীজি (সা.) এ বিষয়ে বলেছেন, ‘আত্মীয়তার বন্ধন আল্লাহর আরশের সঙ্গে যুক্ত। সে (আত্মীয়তার বন্ধন) বলে, যে আমাকে বহাল রাখে আল্লাহ তাআলা তাকে বহাল রাখেন। আর যে আমাকে ছিন্ন করে আল্লাহ তাকে ছিন্ন করেন। (সহিহ্ মুসলিম: ২৫৫৫)
কোরআন ও হাদিসের আরও অনেক জায়গায় আত্মীয়তা রক্ষার প্রতি উদ্বুদ্ধকরণের পাশাপাশি তা ছিন্ন করার ক্ষেত্রে কঠোর ভীতিপ্রদর্শন করা হয়েছে।
বর্তমান সমাজে দেখা যায়, মোটামুটি সকল ক্ষেত্রে ইসলাম মেনে চলেন এমন লোকেরাও আত্মীয়তা রক্ষার ক্ষেত্রে এসে অবহেলা করেন।
আত্মীয়-স্বজনদের খোঁজ-খবর ঠিকমতো রাখেন না। গরজ অনুভব করেন না তাদের অধিকারসমূহ আদায় করার। এমনটা কখনোই উচিত নয়।
আল্লাহ তাআলা আমাদের আত্মীয়তার হকসমূহ যথার্থভাবে পূরণ করার তৌফিক দান করুন।

একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৩ ঘণ্টা আগে
পরকালে সফল হতে পৃথিবীর জীবনে গুনাহ বা পাপ থেকে বিরত থাকার পাশাপাশি উত্তম আমল করা প্রতিটি মুমিনের জন্য জরুরি। মহান আল্লাহর অনন্য নিয়ামতগুলোর একটি হলো বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করা। কোন সৌভাগ্যবান ব্যক্তিরা কোনো প্রকার হিসাব ও আজাব ছাড়াই সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারবেন এবং তাঁদের বিশেষ
১ দিন আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১ দিন আগে
আল্লাহ তাআলা পরিমাণের চেয়ে ইবাদতের ধারাবাহিকতা ও নিষ্ঠাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো তা-ই, যা নিয়মিত করা হয়—যদিও তা পরিমাণে অল্প হয়।’ (সহিহ বুখারি: ৬৪৬৪, সহিহ মুসলিম: ৭৮২)
১ দিন আগে