ইসলামি শরিয়তে একজন মুসলমানের জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করাকে কোনো গুনাহই মনে করা হয় না। ইহকালে ঐক্য ও সমঝোতা সৃষ্টি এবং পরকালে জান্নাত লাভের সর্বোত্তম উপায় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। নিচে আত্মীয়তা রক্ষার কয়েকটি ফজিলত আলোচনা করা হলো।
১. গুনাহ মাফ হয়: আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসুলুল্লাহ (সা.) কাছে এসে বলল, ‘হে আল্লাহর রাসুল, আমি একটি বড় গুনাহ করে ফেলেছি। সুতরাং আমার জন্য কি তওবা আছে?’ রাসুলুল্লাহ (সা.) তাকে জিজ্ঞাসা করেন, ‘তোমার কি মা আছে?’ সে বলল, ‘নেই।’ রাসুলুল্লাহ (সা.) তাকে আবার জিজ্ঞাসা করলেন, ‘তোমার কি খালা আছে?’ সে বলল, ‘জি হ্যাঁ।’ তখন রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘অতঃপর তার সঙ্গেই ভালো ব্যবহার করবে।’ (তিরমিজি: ১৯০৪)
২. রিজিক ও আয়ু বাড়ে: আনাস ও আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি পছন্দ করে যে তার রিজিক ও বয়স বেড়ে যাক, সে যেন তার আত্মীয়তার বন্ধন রক্ষা করে।’ (বুখারি: ৪৮৩০)
৩. জান্নাতের পথ সহজ হয়: আবু আইয়ুব আনসারি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে এসে বলল, ‘হে আল্লাহর রাসুল, আপনি আমাকে এমন একটি আমল দেখিয়ে দিন, যা আমাকে জান্নাতের নিকটবর্তী করবে এবং জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেবে।’ তখন রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে, তাঁর সঙ্গে কাউকে শরিক করবে না। সালাত কায়েম করবে, জাকাত দেবে ও নিজ আত্মীয়তার বন্ধন রক্ষা করবে।’ লোকটি রওনা করলে রাসুলুল্লাহ (সা.) তাকে উদ্দেশ করে বললেন, ‘সে যদি আদিষ্ট বিষয়গুলো আঁকড়ে ধরে রাখে, তাহলে সে জান্নাতে যাবে।’ (বুখারি: ১৩৯৬)

একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৫ ঘণ্টা আগে
ইসলামে জুমার দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। মুসলমানদের জন্য দিনটি অত্যন্ত বরকতময় ও তাৎপর্যপূর্ণ। জুমার দিনের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো, এই দিনে এমন একটি মোবারক সময় রয়েছে, যখন আল্লাহ তাআলা বান্দার যেকোনো বৈধ দোয়া নিশ্চিতভাবে কবুল করেন।
১৩ ঘণ্টা আগে
ইসলামের প্রাথমিক যুগের প্রখ্যাত তাবেয়ি ও আধ্যাত্মিক সাধক ইমাম হাসান বসরি (রহ.) মানবজীবনের এই মানসিক সংকটগুলোর অত্যন্ত সুন্দর ও কার্যকর সমাধান দিয়ে গেছেন। শতাব্দীকাল ধরে মুসলিম বিশ্বে তাঁর উপদেশগুলো আত্মশুদ্ধি ও তাকওয়ার অনন্য শিক্ষা হিসেবে সমাদৃত।
১৭ ঘণ্টা আগে
ইসলামের মৌলিক ও অন্যতম প্রধান স্তম্ভ হলো পরকালে বিশ্বাস। মৃত্যুর পরবর্তী জীবনে প্রত্যেক মানুষকে তার দুনিয়ার সব কৃতকর্মের জন্য মহান আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। তাই হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত রাখা এবং প্রতিটি কাজে তাঁর সন্তুষ্টি অর্জন করা একজন প্রকৃত মুমিনের প্রধান বৈশিষ্ট্য।
১ দিন আগে