
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে হরমুজ প্রণালি নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে আজ ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আল-জাজিরার প্রতিবেদক গ্যাব্রিয়েল অ্যালিজোন্ডো জানিয়েছেন, প্রস্তাবটি গত দুই সপ্তাহে ছয়বার সংশোধন করা হয়েছে।
তিনি জানান, প্রস্তাবের বিভিন্ন অংশ নিয়ে রাশিয়া, চীন এবং ফ্রান্স আপত্তি তুলেছিল এবং প্রয়োজনে ভেটো দেওয়ার হুমকিও দিয়েছিল। এসব আপত্তি বিবেচনায় নিয়ে প্রস্তাবটির ভাষা ও কাঠামো পরিবর্তন করে তা নিরাপত্তা পরিষদের সদস্যদের কাছে আরও গ্রহণযোগ্য করার চেষ্টা করা হয়েছে।
সংশোধিত খসড়ায় বলা হয়েছে—হরমুজ প্রণালিতে বাণিজ্যিক নৌপথ ব্যবহারকারী দেশগুলোকে পরিস্থিতি অনুযায়ী প্রতিরক্ষামূলক সহযোগিতা জোরদার করতে ‘জোরালোভাবে উৎসাহিত’ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথভাবে কাজ করা এবং প্রয়োজনে জাহাজে এসকর্ট (নিরাপত্তা সহায়তা) প্রদান করা।
প্রস্তাবে আরও উল্লেখ করা হয়েছে, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচল বন্ধ, বাধাগ্রস্ত বা বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টা প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক উদ্বেগ রয়েছে। ফলে এই প্রস্তাবটি বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ভোটের ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য শিগগিরই জানা যাবে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো প্রদানের মাধ্যমে রাশিয়া ও চীন স্পষ্ট করেছে, এই দেশ দুটি ইরানের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র এবং প্রয়োজনে তারা তাদের বিশেষ ক্ষমতা ব্যবহার করে ইরানের পাশে থাকবে।
২৬ মিনিট আগে
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের এক চূড়ান্ত ও অত্যন্ত সংবেদনশীল মুহূর্তে ওয়াশিংটনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের গুঞ্জন গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তবে হোয়াইট হাউস অত্যন্ত কঠোর ভাষায় এই জল্পনা উড়িয়ে দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আজ মঙ্গলবার রাত ৮টার (মার্কিন সময়) ডেডলাইন শেষ হওয়ার কয়েক ঘণ্টা...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষাপটে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, আহভাজ শহরের একটি সেতুর ওপর কয়েক ডজন মানুষ জড়ো হয়ে ইরানের জাতীয় পতাকা নেড়ে...
১ ঘণ্টা আগে
বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদে থাকার জন্য ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে। বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন দূতাবাস এই সতর্কতা জারি করেছে। দূতাবাসের ঘোষণায় উপসাগরীয় এই দেশটিতে কর্মরত সব মার্কিন সরকারি কর্মকর্তাকে ঘরের ভেতরেই থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এবং অন্যান্য মার্কিন নাগ
২ ঘণ্টা আগে