Ajker Patrika

সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের, সেতুতে পতাকা উড়িয়ে প্রতিবাদ ইরানিদের

আজকের পত্রিকা ডেস্ক­
সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের, সেতুতে পতাকা উড়িয়ে প্রতিবাদ ইরানিদের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষাপটে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, আহভাজ শহরের একটি সেতুর ওপর কয়েক ডজন মানুষ জড়ো হয়ে ইরানের জাতীয় পতাকা নেড়ে প্রতিবাদ জানাচ্ছেন।

সংস্থাটি জানিয়েছে, এই সমাবেশটি শহরের বিখ্যাত ‘পোল সেফিদ’ বা ‘সাদা সেতু’-তে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভে অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা প্রদর্শনের মাধ্যমে দেশটির সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানান এবং বিদেশি চাপের বিরুদ্ধে অবস্থান তুলে ধরেন।

এদিকে চলমান উত্তেজনার মধ্যে ডোনাল্ড ট্রাম্প বারবার হুঁশিয়ারি দিচ্ছেন, তেহরান যদি নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে খুলে না দেয়, তাহলে তিনি ইরানের সব সেতু ও বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করার নির্দেশ দেবেন।

বিশ্লেষকেরা বলছেন, এই ধরনের বক্তব্য অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

বোর্ড ভাঙার খবর শুনে বিসিবি ছাড়লেন বুলবুল

এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ, এসএসসি পাসেই আবেদনের সুযোগ

বিসিবির কমিটি ভেঙে দিল সরকার, তামিমকে প্রধান করে অ্যাডহক কমিটি

অচেতন মোজতবার চিকিৎসা চলছে ইরানেই, জড়িত নেই সিদ্ধান্ত গ্রহণে—টাইমসের প্রতিবেদন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত