
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই গোপনে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সাধারণ নাগরিকদের অবস্থানের তথ্য (লোকেশন ডেটা) কিনে নিচ্ছে বলে জানা গেছে। গত বুধবার (১৮ মার্চ) সিনেট ইন্টেলিজেন্স কমিটির ‘ওয়ার্ল্ডওয়াইড থ্রেটস’ শুনানিতে এ কথা স্বীকার করেছেন এফবিআই পরিচালক কাশ প্যাটেল।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ওরেগনের ডেমোক্র্যাট সিনেটর রন ওয়াইডেনের এক প্রশ্নের জবাবে এই চাঞ্চল্যকর স্বীকারোক্তি দেন প্যাটেল। এর আগে ২০২৩ সালে তৎকালীন এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে জানিয়েছিলেন, তারা এ ধরনের তথ্য কেনা বন্ধ রেখেছিল। প্যাটেলকে প্রশ্ন করা হয়, সেই নীতি এখনো কার্যকর কি না।
জবাবে প্যাটেল বলেন, ‘আমরা বাণিজ্যিকভাবে সহজলভ্য তথ্য ক্রয় করি, যা সংবিধান এবং ইলেকট্রনিক কমিউনিকেশনস প্রাইভেসি অ্যাক্টের (ইসিপিএ) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহে সহায়তা করে।’
তবে সিনেটর ওয়াইডেন এই পদক্ষেপকে মার্কিন সংবিধানের চতুর্থ সংশোধনীর ‘ভয়াবহ লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছেন। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ওয়ারেন্ট বা আদালতের অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য কেনা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এই যুগে অত্যন্ত বিপজ্জনক। কারণ, বিশাল পরিমাণ ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ করতে এখন এআই ব্যবহার করা হচ্ছে।
বর্তমানে টেলিকম কোম্পানিগুলোর কাছ থেকে সরাসরি তথ্য পেতে গোয়েন্দাদের আদালতের পরোয়ানা লাগে। কিন্তু প্রাইভেট ডেটা ব্রোকার বা তথ্য কেনাবেচা করা প্রতিষ্ঠানের কাছ থেকে একই তথ্য কেনার ক্ষেত্রে এই আইনি বাধ্যবাধকতা নেই। এই ‘লুপহোল’ বা আইনি ফাঁক বন্ধ করতে ‘গভর্নমেন্ট সার্ভেল্যান্স রিফর্ম অ্যাক্ট’ পাসের দাবি জানিয়েছেন আইনপ্রণেতারা।
রিপাবলিকান রিপ্রেজেনটেটিভ ওয়ারেন ডেভিডসনও এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, গোয়েন্দা সংস্থাগুলো যাতে নাগরিকদের ব্যক্তিগত তথ্য কিনতে না পারে, সে জন্য তারা একটি দ্বিপক্ষীয় বিল এনেছেন।
উল্লেখ্য, মার্কিন সংবিধানের চতুর্থ সংশোধনী দেশটির নাগরিকদের সম্পদ এবং ব্যক্তিগত নথিপত্রের অযৌক্তিক তল্লাশি ও জব্দ করা থেকে সুরক্ষা প্রদান করে।

ইয়েমেনের হুতিরা গুরুত্বপূর্ণ লোহিতসাগরীয় শহর আল-মাখার (মোখা) নিয়ন্ত্রণ নিয়েছে। গোষ্ঠীটি এখন কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে। ইয়েমেন সরকারের তিনটি অজ্ঞাতনামা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মোখা দখলের ফলে ইয়েমেনের লোহিতসাগর অঞ্চলের প্রায় পুরো উপকূলই এখন এক
৩ ঘণ্টা আগে
ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ বাহিনী হামলা চালিয়েছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। এরই মধ্যে ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার অভ্যন্তরে আর্কটিক অঞ্চলে একটি প্রাকৃতিক গ্যাস কারখানায় ড্রোন হামলা চালিয়েছে তারা। ওই হামলার পর কারখানাটিতে আগুন ধরে যায়।
৩ ঘণ্টা আগে
ইউক্রেনের চলতি বছরের প্রতিরক্ষা বাজেটে ২৭ বিলিয়ন ডলারের ঘাটতি তৈরি হয়েছে। ঘাটতি পূরণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য, কানাডা ও জাপানের কাছে অতিরিক্ত অর্থ চেয়েছে কিয়েভ। গত মাসে ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে কিয়েভ সফর করা ইউরোপীয় কর্মকর্তাদের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলার সময় এ বছর ইরানের একটি সন্দেহজনক পারমাণবিক স্থাপনায় ব্যাপক নির্মাণকাজ হয়েছে। ছয় বছরের স্যাটেলাইট ছবি পর্যালোচনা করে একদল বিশ্লেষক এ তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে