ফের হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির নবগঠিত সংস্থা পারসিয়ান গালফ স্ট্রেইট অথরিটি (পিজিএসএ) আজ বৃহস্পতিবার জানিয়েছে, এই প্রণালি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে গত রাতে ইরানের রেভল্যুশনারি গার্ডস এই পদক্ষেপের ঘোষণা দিয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে পারসিয়ান গালফ স্ট্রেইট অথরিটি বলেছে, ‘মার্কিন বাহিনীর আগ্রাসনের কারণে এই অঞ্চলে (মধ্যপ্রাচ্য) সৃষ্ট উত্তেজনার পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।’
পোস্টে আরও বলা হয়, ‘যেসব আবেদনকারীকে প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া হয়েছিল, তাদের ধৈর্য ধারণের এবং পিজিএসএর নির্দেশনার জন্য অপেক্ষা করার জন্য আহ্বান জানাচ্ছি।’

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আইআরজিসির এক শীর্ষ কমান্ডার। একই সময়ে প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী, যদিও এ দাবি অস্বীকার করেছে সেন্টকম।
৩ ঘণ্টা আগে
এর আগে ফরওয়ার্ড সি–মেনস ইউনিয়ন অব ইন্ডিয়ার (এফএসইউআই) সাধারণ সম্পাদক মনোজ যাদব সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘আমরা জাহাজটির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হইনি। সর্বশেষ তথ্য অনুযায়ী, দুইজন মারা গেছেন, আর প্রধান প্রকৌশলী এখনও নিখোঁজ হিসেবে আছেন।’
৫ ঘণ্টা আগে
চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১২ টির বেশি ওয়েবসাইট জব্দ করেছে যুক্তরাষ্ট্র। অভিযোগ, ভুয়া কনসালটিং প্রতিষ্ঠানের আড়ালে নিরাপত্তা ছাড়পত্রধারী বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের নিয়োগ দিয়ে সংবেদনশীল তথ্য সংগ্রহের চেষ্টা চলছিল।
৬ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে ইরানের সর্বোচ্চ যৌথ সামরিক কমান্ড। তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজ চলাচল নিষিদ্ধ করে সতর্ক করা হয়েছে, কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে গুলি চালানো হবে। এদিকে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে।
৭ ঘণ্টা আগে