
ওমান উপকূলের কাছে পালাউয়ের পতাকাবাহী একটি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলার পর ৩ ভারতীয় নাবিক নিখোঁজ হয়েছিলেন। সেই তিন ভারতীয় নাবিকের সবাই নিহত হয়েছেন। এমনটাই বলা হয়েছে সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, তারা তেলবাহী ট্যাংকার এমটি সেট্টেবেলোতে হামলা চালায়। তাদের অভিযোগ, ট্যাংকারটি ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালীর বাইরে যুক্তরাষ্ট্রের বসানো অবরোধ ভাঙার চেষ্টা করেছিল বলে অভিযোগ করা হয়েছে।
এর আগে ফরওয়ার্ড সি–মেনস ইউনিয়ন অব ইন্ডিয়ার (এফএসইউআই) সাধারণ সম্পাদক মনোজ যাদব সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘আমরা জাহাজটির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হইনি। সর্বশেষ তথ্য অনুযায়ী, দুইজন মারা গেছেন, আর প্রধান প্রকৌশলী এখনও নিখোঁজ হিসেবে আছেন।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এই হামলার কড়া নিন্দা জানিয়ে বলেছিল, ‘আমরা ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ সেট্টেবেলোতে আজকের এই হামলার নিন্দা জানাই। জাহাজটিতে থাকা ২৪ জন ভারতীয় ক্রুর মধ্যে এখন পর্যন্ত ২১ জনকে উদ্ধার করা হয়েছে এবং ৩ জন ভারতীয় নিখোঁজ বলে জানা যাচ্ছে। ওমানে আমাদের দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং চলমান অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ওমান কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে সমন্বয় করছে।’
মন্ত্রণালয় আরও জানিয়েছে, অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে তারা গভীর উদ্বেগ প্রকাশ করছে। তারা বলেছে, ‘এই অঞ্চলে জাহাজ চলাচলে ধারাবাহিক হামলা গভীর উদ্বেগের বিষয় এবং এটি চলমান সংঘাতের সরাসরি ফল।’ ভারত আবারও সব পক্ষকে উত্তেজনা কমাতে এবং কূটনৈতিক সমাধানের পথে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘আমরা আবারও উত্তেজনা অবিলম্বে প্রশমনের আহ্বান জানাই এবং চলমান আলোচনার সফল সমাপ্তি কামনা করি, যাতে কূটনৈতিক সমাধানের মাধ্যমে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসতে পারে।’
ফরওয়ার্ড সি–মেনস ইউনিয়নের (এফএসইউআই) তথ্য অনুযায়ী, নিহতরা ছিলেন ক্যাডেট, ফিটার এবং চিফ ইঞ্জিনিয়ার পদমর্যাদার নাবিক। মনোজ যাদব জানান, তিনজনই হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশের দেওরিয়া এবং অন্ধ্র প্রদেশের বাসিন্দা। মনোজ যাদব আরও বলেন, ওই এলাকায় চলাচলকারী জাহাজগুলোর নাবিকদের জাতীয়তা সম্পর্কে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অজানা থাকার কথা তিনি বিশ্বাস করতে পারেন না। তাঁর মতে, নির্দেশনা অমান্য করা হলে জাহাজ আটক করা যেতে পারত, হামলা চালানোর পরিবর্তে।

ফিলিস্তিন ইস্যুতে চলমান বিতর্ক ও চাপের মধ্যে মঞ্চে আবেগাপ্লুত হয়ে কেঁদেছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে কনসার্টে তিনি নিজের কিছু সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়ে বলেন, সাম্প্রতিক পরিস্থিতি তাঁকে ভাবতে বাধ্য করেছে—তিনি আদৌ সংগীতশিল্পী হিসেবে
১ ঘণ্টা আগে
ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ এবং প্রত্যেক শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। রোববার (২০ সেপ্টেম্বর) নিজ দল ‘ব্রাদার্স অব ইতালি’র যুব শাখার আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব পরিকল্পনার...
৩ ঘণ্টা আগে
দখলকৃত পশ্চিমতীরে রোববার (২০ সেপ্টেম্বর) পৃথক দুটি সহিংস ঘটনায় এক ইসরায়েলি নাগরিক এবং এক ফিলিস্তিনি গাড়িচালক নিহত হয়েছেন। ইসরায়েলি পুলিশ ও সামরিক বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
৩ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী নেতা ইমরান খানের বোন অলিমা খানকে লাহোরে তাঁর নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামী ২৭ সেপ্টেম্বর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ঘোষিত প্রতিবাদী মিছিলের এক সপ্তাহ আগে তাঁকে গ্রেপ্তার করা হলো।
৪ ঘণ্টা আগে