
হরমুজ প্রণালির নিরাপত্তার দায়িত্ব যুক্তরাষ্ট্র নেবে এবং এ জন্য অন্যান্য দেশকে ফি দিতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিচ্ছি। তাদের (ইরানের) হাতে আর কিছু নেই।’ তিনি দাবি করেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ১১ ঘণ্টাব্যাপী আলোচনা হয়েছিল এবং সেখানে সব বিষয়ে সমঝোতা হয়েছিল। কিন্তু পরে তেহরান সেই সমঝোতার বিভিন্ন শর্ত পরিবর্তনের চেষ্টা করে।
ট্রাম্প বলেন, ‘আমরা প্রণালিটি রক্ষা করব, সম্ভবত এর দেখভালও করব। আমরা এর অভিভাবক হব। আর এ কাজের জন্য আমাদের অর্থ পরিশোধ করা উচিত।’ তিনি আরও বলেন, ‘এত দিন যুক্তরাষ্ট্র বিনা মূল্যে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করেছে। তবে এখন থেকে ধনী দেশগুলোকে এ নিরাপত্তা ব্যবস্থার ব্যয় বহন করতে হবে। বিনিময়ে আমরা অর্থ পাব। অনেক অর্থ। আমরা ঝুঁকি নিয়ে যে দায়িত্ব পালন করছি, তার খরচ ফেরত চাই।’
একই সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরান বারবার পরাজিত হচ্ছে। তাঁর দাবি, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া সংঘাতে ইরানের কয়েকজন শীর্ষ নেতাও নিহত হয়েছেন। তিনি বলেন, ‘ইরানের এই হুমকি আজ থেকে ৪৭ বছর আগেই যুক্তরাষ্ট্রের মোকাবিলা করা উচিত ছিল।’
এদিকে ট্রাম্পের বক্তব্যের মধ্যেই ইরানের পার্সিয়ান গালফ স্ট্রেইট অথোরিটি (পিজিএসএ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে জানায়, সাম্প্রতিক মার্কিন সামরিক পদক্ষেপের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আপাতত সম্ভব নয়। বিবৃতিতে বলা হয়, ‘মার্কিন বাহিনীর সাম্প্রতিক কর্মকাণ্ডের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বর্তমানে সম্ভব নয়। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং স্থিতিশীলতা ফিরে এলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব বিষয় পর্যালোচনা করা হবে এবং অনুমতি দেওয়ার প্রক্রিয়া পুনরায় চালু হবে।’
কর্তৃপক্ষ আরও জানায়, হরমুজ দিয়ে চলাচলের অনুমতি পাওয়ার একমাত্র উপায় তাদের নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করা। সর্বশেষ তথ্য জানতে এক্সে তাদের অ্যাকাউন্ট অনুসরণ করারও আহ্বান জানানো হয়।

নেপালের রাজধানী কাঠমান্ডুতে ২৫ বছর বয়সী এক রাইড-শেয়ারিং মোটরসাইকেল চালকের আত্মাহুতির ঘটনায় দেশজুড়ে নতুন করে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। গত রোববার রাজধানীর সিংহদরবার সচিবালয়ের সামনে শত শত মানুষ বিক্ষোভে অংশ নিয়ে দরিদ্র মানুষের প্রতি নির্যাতন বন্ধ, মানবাধিকার রক্ষা এবং স্থানীয় প্রশাসনের জবাবদিহি নিশ্চিত...
১ ঘণ্টা আগে
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে যাচ্ছে যুক্তরাজ্য। আজ সোমবার ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোম অফিস) এক বিশেষ ঘোষণায় জানিয়েছে, দীর্ঘ কয়েক বছরের রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন...
২ ঘণ্টা আগে
ইরাকে দুই ইয়াজিদি মেয়েকে দাস হিসেবে বন্দী ও নির্যাতন করার দায়ে এক ইরাকি দম্পতিকে দোষী সাব্যস্ত করেছেন জার্মানির একটি আদালত। একই সঙ্গে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্য হওয়ার অপরাধেও মিউনিখের উচ্চ আঞ্চলিক আদালত তাদের দোষী সাব্যস্ত করেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসে গত মে ও জুন মাসের তীব্র দাবদাহে গরম-জনিত নানা উপসর্গে দুই হাজার সাতশরও বেশি মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইম্পেরিয়াল কলেজ লন্ডন, দেশটির আবহাওয়া দপ্তর এবং লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের একদল...
৪ ঘণ্টা আগে