
দক্ষিণ–পূর্ব আলাস্কার জলসীমায় বিপদে পড়েছিল একটি ছোট্ট নৌকার আরোহীরা। তবে, এই নৌকাটির কাছাকাছি থাকলেও উদ্ধার আহ্বানে সাড়া দেয়নি মাল্টি বিলয়নিয়ার ও মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের সুপার ইয়ট। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
দক্ষিণ-পূর্ব আলাস্কায় বিপদে পড়া ছোট্ট নৌকাটির আরোহীদের একটি ছোট ক্রুজ জাহাজ উদ্ধার করায় এখন প্রশ্ন উঠেছে, মার্ক জাকারবার্গের ৩৮৭ ফুট দীর্ঘ সুপারইয়টটি কাছাকাছি থাকা সত্ত্বেও কেন সাহায্যে এগিয়ে আসেনি।
সিলিকন ভ্যালির এই বিলিয়নিয়ারের প্রায় ৩০ কোটি ডলার মূল্যের ইয়টটি গত সপ্তাহে কাছাকাছি একটি নৌকা ‘বারবার’ সাহায্যের আবেদন জানালে সাড়া দিতে অস্বীকৃতি জানিয়েছিল বলে জানা গেছে। ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকারবার্গ সে সময় ইয়টটিতে ছিলেন না বলে সংবাদমাধ্যম ফোর্বসকে জানিয়েছেন তাঁর এক মুখপাত্র।
স্থানীয় সংবাদমাধ্যম আলাস্কা বীকন জানিয়েছে, পিটার্সবার্গ ও জুনোর মধ্যবর্তী এলাকায় ২১ ফুট দীর্ঘ একটি ছোট নৌকা বা স্কিফের জ্বালানি শেষ হয়ে গেলে, জাকারবার্গের ইয়টের চেয়েও দূরে থাকা একটি ক্রুজ জাহাজের পরিচালনাকারীরা সেটি উদ্ধারে এগিয়ে আসেন। আনক্রুজ এডভেঞ্চারসের মালিকানাধীন উইল্ডারনেস লিগ্যাসি নামের জাহাজে থাকা এক যাত্রী ব্লুস্কাইয়ে লিখেছেন, ‘আমি আমার ছেলেকে নিয়ে আলাস্কার একটি ছোট জাহাজের ক্রুজে আছি।’
ওই যাত্রী আরও লিখেন, ‘গত রাতে আমাদের নৌকা একটি বিপদে পড়া নৌযানকে উদ্ধার করেছে। আর পরে জানতে পেরেছি, কোস্ট গার্ড মার্ক জাকারবার্গের ইয়টের সঙ্গে রেডিওতে যোগাযোগ করেছিল। ইয়টটি আমাদের চেয়ে কাছাকাছি ছিল, কিন্তু তারা বারবার সাড়া দিতে অস্বীকৃতি জানায়। (ক্যাপ্টেন যখন বিষয়টি ঘোষণা করেন, তখন উপস্থিত প্রায় সবাই বিক্ষোভ করে ওঠেন)।’
তবে জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের মুখপাত্র ব্রায়ান বেকার ফোর্বসকে জানিয়েছেন, ওই সময় দম্পতি তাঁদের ইয়টটিতে ছিলেন না। বেকারের ভাষ্য, লঞ্চপ্যাড নামের ইয়টটির ক্রুরা তখন ভিন্ন একটি রেডিও চ্যানেলে যোগাযোগ করছিলেন। তিনি বলেন, তারা যখন ওই সম্প্রচারের বিষয়টি পর্যালোচনা করেন, ততক্ষণে ‘সহায়তার কাজ শুরু হয়ে গিয়েছিল।’ তবে জাকারবার্গ নিজে ইয়টটিতে না থাকলেও, এই ঘটনা তাঁর জনসমর্থন বা জনমতকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে বলে মনে করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর সামাজিক প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনার মুখে রয়েছেন জাকারবার্গ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর সাম্প্রতিক ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও সমালোচনা হয়েছে। পাশাপাশি তাঁর বিপুল বিলাসিতা ও সাধারণ মানুষের জীবন থেকে বিচ্ছিন্ন জীবনযাপনও সমালোচনার বিষয় হয়ে উঠেছে।
উদ্ধারের ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জুনোর এক রেডিট ব্যবহারকারী লিখেছেন, ‘আমি জুনোতে থাকি এবং অনেক দিন ধরেই (অক বে) তে পার্ক করে রাখা ওই বিশাল, চোখের বিষ হয়ে ওঠা জিনিসটা দেখতে হচ্ছে। জাকারবার্গকে ধিক্কার।’

দীর্ঘ ১৮ মাসের নিবিড় আলোচনার পর তারতুস ও হামেইমিমে থাকা রুশ সামরিক ঘাঁটিগুলোর ভবিষ্যৎ নির্ধারণে সিরিয়া ও রাশিয়া একটি সমঝোতা স্মারকে পৌঁছেছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রোববার এই তথ্য জানিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৩০ মিনিট আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চলতি গ্রীষ্মে সবচেয়ে বিধ্বংসী দাবানলের মুখোমুখি হয়েছে ফ্রান্স। ইতিমধ্যে ৩ লাখ একরেরও বেশি বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। অভূতপূর্ব এই প্রাকৃতিক বিপর্যয়ের মুখে ফরাসিদের মনে এখন একটাই প্রশ্ন—কেন এই বিপর্যয়?
১ ঘণ্টা আগে
ব্রিটেনের রয়্যাল নেভির ব্যবহৃত গুপ্তচর ড্রোন ক্যামেরাগুলো গোপনে চীনে তথ্য পাঠাত বলে জানতে পেরেছে দেশটির সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। কে৩ স্কাউট নজরদারি ড্রোনগুলোর ক্যামেরায় চীনে তৈরি কিছু যন্ত্রাংশ ছিল, যেগুলো গোপনে দেশটির ডিভাইসে তথ্য পাঠাচ্ছিল।
২ ঘণ্টা আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির দৃঢ়সংকল্প নিয়ে ইরানের এক জ্যেষ্ঠ কমান্ডারের নামে প্রচারিত এক কথিত উদ্ধৃতি আবারও ব্যবহার করেছেন। অথচ ওই বক্তব্যের কোনো শনাক্তযোগ্য প্রাথমিক উৎস (প্রাইমারি সোর্স) ছিল না...
৫ ঘণ্টা আগে