
লিথুনিয়ার বেলারুশ সীমান্তের কাছে সামরিক প্রশিক্ষণ চলাকালে নিখোঁজ হয়েছে চার মার্কিন সেনা। তাঁদের উদ্ধারের জন্য জোর অনুসন্ধান চলছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। অনুসন্ধানে ওই সেনাদের ব্যবহৃত সাঁজোয়া যানটি নিমজ্জিত অবস্থায় একটি জলাশয় থেকে উদ্ধার করা হয়েছে।
লিথুনিয়ার সশস্ত্র বাহিনী জানিয়েছে, গত মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে পাব্রাদে শহরের কাছে প্রশিক্ষণ এলাকায় ওই সেনারা নিখোঁজ হন। পরদিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, নিখোঁজ সেনারা এম-৮৮ মডেলের যে সাঁজোয়া যানটি ব্যবহার করেছিলেন, সেটি প্রশিক্ষণ এলাকায় পানির নিচে পাওয়া গেছে।
বিবৃতিতে বলা হয়—যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, লিথুনিয়ার সশস্ত্র বাহিনী এবং অন্যান্য লিথুনিয়ান কর্তৃপক্ষের যৌথ অভিযানে যানটি একটি জলাশয়ে নিমজ্জিত অবস্থায় পাওয়া গেছে। উদ্ধার অভিযান চালানো হচ্ছে এবং নিখোঁজ সেনাদের সন্ধান অব্যাহত রয়েছে।
লিথুনিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ডোভিলে শাকালিয়েন জানিয়েছেন, উদ্ধারকারীরা ঘটনাস্থলে একটি জলাভূমির গভীরে অনুসন্ধান চালাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সাঁজোয়া যানটি ওই জলাভূমির পাঁচ মিটার গভীর থেকে উদ্ধার করা হয়। পরে ওই জলাশয়ের পানিও নিষ্কাশন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার লিথুনিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘এখন পর্যন্ত কোনো হতাহতের প্রমাণ বা তথ্য পাওয়া যায়নি।’
সিএনএন জানিয়েছে, নিখোঁজ সেনারা যুক্তরাষ্ট্রের তৃতীয় ইনফ্যান্ট্রি ডিভিশনের প্রথম ব্রিগেডের সদস্য এবং তাঁরা পূর্বনির্ধারিত কৌশলগত প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন।
তবে লিথুনিয়ার প্রতিরক্ষা মন্ত্রী শাকালিয়েন, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিখোঁজ সেনাদের ব্যাপারে গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘সবাই প্রস্তুত আছে। জরুরি চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য আমরা সতর্ক অবস্থানে রয়েছি। আমরা ক্লান্তিহীন প্রচেষ্টা চালিয়ে যাব।’
২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া দখলের পর থেকে যুক্তরাষ্ট্র ‘আটলান্টিক রিজলভ’ নামে পূর্ব ইউরোপ ও বাল্টিক অঞ্চলে সেনা মোতায়েন করে রেখেছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ লিথুনিয়ায় শত শত মার্কিন সেনা পর্যায়ক্রমে অবস্থান করেন।
২০২১ সালের আগস্টে লিথুনিয়ার পাব্রাদে শহরে ‘ক্যাম্প হারকাস’ নামে একটি মার্কিন সামরিক ঘাঁটি প্রতিষ্ঠিত হয়। এই ক্যাম্পটি ৭০০ সেনাকে দীর্ঘ মেয়াদে এবং স্বল্পমেয়াদে ১ হাজার সেনাকে রাখার উপযোগী।

ভারতে ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে সংসদ ও রাজ্য বিধানসভা নির্বাচনে জয়ী অন্তত ১১১ জন আইনপ্রণেতা রাজনৈতিক দল পরিবর্তন করেছেন। নির্বাচন পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস’ (এডিআর) এবং ‘ন্যাশনাল ইলেকশন ওয়াচ’-এর যৌথ বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের চালানো অভিবাসনবিরোধী অভিযানের প্রভাব পড়ছে দেশটির বড় শিল্পগুলোতেও। সম্প্রতি কানসাসে অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। গরু মোটাতাজাকরণ খামার ও পশু জবাইখানার জন্য পরিচিত অঞ্চলটিতে অভিযানের প্রভাব এরই মধ্যে পড়েছে গরুর মাংসের শিল্পে।
৪ ঘণ্টা আগে
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনঃউন্মুক্ত করা এবং মধ্যপ্রাচ্যে চলা সাত মাসব্যাপী বিস্তৃত যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি নতুন কূটনৈতিক প্রস্তাব পেশ করেছে ইরান। কাতারের মধ্যস্থতায় নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ওয়াশিংটনের কাছে এই প্রস্তাবটি হস্তান্তর করা হয়।
৭ ঘণ্টা আগে
অ্যাডলফ হিটলারের ভাগনি অ্যাঞ্জেলা ‘গেলি’ রাউবালের মৃত্যু নিয়ে প্রায় ৯৫ বছর পর নতুন করে রহস্য তৈরি হয়েছে। সম্প্রতি জার্মানির আর্কাইভ থেকে উদ্ধার হওয়া কিছু নথি ইঙ্গিত দিচ্ছে, ১৯৩১ সালে মিউনিখে হিটলারের অ্যাপার্টমেন্টে রাউবালের মৃত্যুর প্রচলিত সময়সীমা ভুল হতে পারে।
১৭ ঘণ্টা আগে