
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার পর আরও দুজন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় প্রথমে দুই বাংলাদেশি প্রবাসী নিহত হন। পৃথক আরেকটি হামলায় অন্য দুই বাংলাদেশি নিখোঁজ হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।
নিহত দুই বাংলাদেশি হলেন সাতক্ষীরা জেলার শফিকুল ইসলাম (৪০) ও মোহাম্মদ নাহিদুল ইসলাম (২০)। সোমবার দুপুরে লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের জেবদিন এলাকায় তাঁদের বাসস্থানে ড্রোন হামলা চালানো হলে তাঁরা নিহত হন।
সোমবার রাতেই নাবাতিয়েহর আরেকটি আবাসিক এলাকায় পৃথক ড্রোন হামলা হয়, যেখানে বাংলাদেশি অভিবাসীরা বসবাস করতেন। এই হামলার পর আরও দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন বৈরুতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ আনোয়ার হোসেন।
বাংলাদেশি গণমাধ্যমকে মোহাম্মদ আনোয়ার জানান, ড্রোন হামলায় নিখোঁজ দুজনের থাকার জায়গাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখনো মরদেহ উদ্ধার না হওয়ায় আনুষ্ঠানিকভাবে তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না।
পররাষ্ট্র মন্ত্রণালয় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে এই ঘটনাকে ইসরায়েলি বাহিনীর ‘জঘন্য হামলা’ হিসেবে উল্লেখ করেছে।
বৈরুতে বাংলাদেশ দূতাবাস বর্তমানে লেবাননের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে শফিকুল ও নাহিদুলের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করছে। পাশাপাশি সাতক্ষীরায় থাকা নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গেও দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।

ইউক্রেনে নতুন শিক্ষাবর্ষ শুরুর মাত্র এক সপ্তাহ আগে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের একটি ছাপাখানা ধ্বংস হয়েছে। এতে আগুনে পুড়ে গেছে বিপুলসংখ্যক বই ও পাঠ্যপুস্তক। সংশ্লিষ্টদের দাবি, সাম্প্রতিক হামলায় ইউক্রেনজুড়ে প্রায় ১ কোটি ২০ লাখ বই ধ্বংস হয়েছে এবং দেশটির প্রকাশনা ও মুদ্রণশিল্প গুরুতর হুমকির মুখে পড়ে
১ ঘণ্টা আগে
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় নিজের জীবন ঝুঁকিতে ফেলে এক নবজাতককে উদ্ধার করা নার্স রাজিয়া নুরিনকে দেশটির অন্যতম মর্যাদাপূর্ণ বেসামরিক পুরস্কারে ভূষিত করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
থাইল্যান্ডের পর্যটন শহর পাতায়ায় মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন পৌঁছানোর আগে যৌন ব্যবসার বিরুদ্ধে অভিযান জোরদার করেছে স্থানীয় প্রশাসন। রণতরীটিতে প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন রয়েছেন।
২ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় চারপাশের ঘরবাড়ি, সড়ক, সেতু ও স্থাপনা—সব ধ্বংস হয়ে গেলেও স্বমহিমায় দাঁড়িয়ে আছে একটি ফিরোজা রঙের বাড়ি। নুয়াকোট জেলার ত্রিশুলি বাজার এলাকার এই বাড়ি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিরাকল হাউস’ ও ‘গ্রিন হাউস’ নামে পরিচিতি পেয়েছে।
৩ ঘণ্টা আগে