
যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনায় বাধা হয়ে দাঁড়ালে মিত্র রাষ্ট্র ওমানে বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, তেহরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে ওয়াশিংটনের সরাসরি যোগাযোগের ‘গোপন পথ’ (ব্যাকচ্যানেল) রয়েছে।
আজ সোমবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।
ইরান ও হরমুজ প্রণালি-সংক্রান্ত আলোচনায় ওমানের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ওমান যদি আমাদের পথে বাধা সৃষ্টি করে, তবে আমরা তাদের ওপর ব্যাপক বোমা বর্ষণ করব।’
বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনের পথ হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে টানা কয়েক সপ্তাহের আলোচনার পর সম্প্রতি একটি চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেয় ওমান ও ইরান। ধারণা করা হচ্ছে, এই যৌথ উদ্যোগের কারণেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে ট্রাম্প বলেন, তেহরানের উচিত ‘সাদা পতাকা তুলে আত্মসমর্পণ করা’। তিনি বলেন, ইরানিরা ভালো পোকার খেলোয়াড় হতে পারে, কিন্তু বর্তমানে তারা চরম সংকটে রয়েছে।
এ ছাড়া আইআরজিসির সঙ্গে ওয়াশিংটনের সরাসরি আলোচনার বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমাদের আইআরজিসির সঙ্গে একটি ব্যাকচ্যানেল রয়েছে। আমরা ইরানের এই বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলছি।’
গাজা সংকট নিয়ে ট্রাম্প বলেন, ইসরায়েলের উচিত গাজায় সামরিক হামলা বন্ধ করা। হামাস অস্ত্র সমর্পণে সম্মত হয়েছে দাবি করে ট্রাম্প জানান, হামাসের সঙ্গেও যুক্তরাষ্ট্রের নিজস্ব যোগাযোগের আলাদা পথ রয়েছে এবং তারা অস্ত্র ত্যাগ করতে যাচ্ছে।
এদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প জানান, দেশটির আসন্ন নির্বাচনে তাঁর হস্তক্ষেপ না করাই উপযুক্ত। তবে তিনি চাইলে কোনো বিশেষ প্রার্থীকে সমর্থনও জানাতে পারেন।

নেপালে প্রলয়ংকরী বন্যায় হাজার হাজার মানুষ নিখোঁজ ও মৃত্যুর খবরের মাঝেই কাদা ও ধ্বংসস্তূপের নিচ থেকে নতুন করে দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মাধ্যমে গত কয়েক দিনে ধ্বংসস্তূপের মধ্য থেকে উদ্ধার হওয়া মোট জীবিত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।
১ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্বের একটি নতুন ভৌগোলিক মানচিত্র গ্রহণের প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। নতুন এই মানচিত্রে মহাদেশগুলোর প্রকৃত আয়তনের ওপর ভিত্তি করে আফ্রিকা মহাদেশের আকার বড় করা হয়েছে এবং বিপরীতে ইউরোপ ও উত্তর আমেরিকার দৃশ্যমান আকার সংকুচিত হয়েছে।
১ ঘণ্টা আগে
২০২৭ সাল ঘিরে যুক্তরাষ্ট্র ও বিশ্বরাজনীতিতে ভয়াবহ অস্থিরতার পূর্বাভাস দিয়েছেন চীনা বংশোদ্ভূত কানাডিয়ান শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক জিয়াং শুয়েচিন। ভূরাজনৈতিক বিভিন্ন পূর্বাভাসের কারণে যিনি ‘চীনের নস্ত্রাদামুস’ নামে পরিচিত।
১৭ ঘণ্টা আগে
রেকর্ড ২৮৬ দিন সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডের পাতায়া বন্দরে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই মদ্যপ অবস্থায় মারামারিতে জড়িয়ে পড়েন মার্কিন নৌবাহিনীর দুই নাবিক। পরে তাঁদের জাহাজে ফিরিয়ে নেওয়া হয়। তবে থাই পুলিশের ভাষ্য অনুযায়ী, তাঁরা কোনো থাই আইন ভঙ্গ করেননি।
১৮ ঘণ্টা আগে