
পাকিস্তানের ইসলামাবাদে দীর্ঘ প্রতীক্ষিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার দুই দফার বৈঠক ইতিমধ্যে শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আজ শনিবার রাত অথবা আগামীকাল রোববারের মধ্যে তৃতীয় দফার আলোচনায় বসতে যাচ্ছে দুই দেশের প্রতিনিধি দল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবির বরাতে বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।
আইআরআইবির বিশেষ সংবাদদাতা ইরানি প্রতিনিধি দলের ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন, তৃতীয় ধাপের আলোচনা আজ রাতে বা কাল অনুষ্ঠিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। প্রথম দুই দফার আলোচনায় প্রাপ্ত অগ্রগতির ওপর ভিত্তি করেই এই তৃতীয় দফার আলোচনার আয়োজন করা হচ্ছে।
হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আজ শনিবার জানিয়েছেন, এবারের আলোচনার বিশেষত্ব হলো—উভয় পক্ষ পাকিস্তানের সঙ্গে ‘ত্রিপক্ষীয় সরাসরি আলোচনায়’ অংশ নিচ্ছে। এর আগে দুই দেশের প্রতিনিধিরা পৃথক কক্ষে বসে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চালাতেন।
ইসলামাবাদ থেকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদক ওসামা বিন জাওয়াদ জানান, প্রথম ধাপের বৈঠকের শুরুতে উভয় পক্ষই নিজ নিজ অবস্থানে অনমনীয় বা ‘ম্যাক্সিমালিস্ট’ অবস্থান গ্রহণ করেছিল। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে ইতিমধ্যে কিছুটা অগ্রগতি হয়েছে। বিশেষ করে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ, ইরানের জরুরি প্রয়োজনে জব্দ করা অর্থ অবমুক্ত করা এবং হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি নিয়ে ইতিবাচক আলোচনার ইঙ্গিত পাওয়া গেছে।
আলোচনার স্পর্শকাতরতা বিবেচনায় পাকিস্তানি কর্মকর্তারা বর্তমানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা থেকে বিরত রয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে তাঁদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে যেন তাঁরা গণমাধ্যমে কোনো মন্তব্য না করেন।

সাজানো ডাকাতির সময় একজন ভুয়া ডাকাত বন্দুকের ভয় দেখিয়ে ক্যাশ থেকে টাকা নিয়ে পালিয়ে যেত, আর পুরো ঘটনাটি দোকানের সিসি ক্যামেরায় রেকর্ড হতো। এরপর সেই ডাকাত পালিয়ে যাওয়ার জন্য ৫ মিনিট বা তার বেশি সময় অপেক্ষা করে পুলিশকে কল করত ওই দোকানের কর্মচারী বা মালিকেরা।
১ ঘণ্টা আগে
ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ঐতিহাসিক শান্তি আলোচনার প্রথম পর্বটি প্রায় দুই ঘণ্টা স্থায়ী হওয়ার পর নৈশভোজের বিরতি দেওয়া হয়েছিল। বিরতি শেষে দুই পক্ষ আবারও আলোচনার টেবিলে ফিরেছে এবং দ্বিতীয় দফার বৈঠক শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
২ ঘণ্টা আগে
ছয় সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হয়েছেন যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কর্মকর্তারা। গত ৫০ বছরের মধ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এটিই সর্বোচ্চ পর্যায়ের সরাসরি আলোচনা।
৩ ঘণ্টা আগে
হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইরানের সঙ্গে সরাসরি বা ‘ফেস-টু-ফেস’ আলোচনায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে আছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।
৪ ঘণ্টা আগে