
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এখন আর সাধারণ পাকিস্তানিদের ভিসা দিচ্ছে না বলে জানিয়েছেন দেশটির অতিরিক্ত স্বরাষ্ট্রসচিব সালমান চৌধুরী। তিনি সতর্ক করে বলেছেন, সৌদি আরব ও ইউএই পাকিস্তানি পাসপোর্টের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপ না করলেও সেদিকেই অগ্রসর হচ্ছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সিনেটের মানবাধিকারবিষয়ক কার্যকরী কমিটির একটি বৈঠকে সালমান চৌধুরী এসব তথ্য প্রকাশ করেন। কমিটিকে জানানো হয়, ইউএই বর্তমানে পাকিস্তানিদের ভিসা দিচ্ছে না। এর আগেও ‘অনেক কষ্টের পর’ অল্পসংখ্যক ভিসা ইস্যু করা হয়েছে।
অতিরিক্ত স্বরাষ্ট্রসচিব সালমান চৌধুরী জানান, বর্তমানে ইউএই শুধু ব্লু ও কূটনৈতিক পাসপোর্টধারীদেরই ভিসা দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, সৌদি আরব ও ইউএই পাকিস্তানি পাসপোর্টের ওপর ‘নিষেধাজ্ঞা আরোপের কাছাকাছি’ পৌঁছে গেছে। যদি একবার নিষেধাজ্ঞা আরোপ হয়, তবে তা তুলে নেওয়া কঠিন হবে।
পাকিস্তানের মানবাধিকার কমিটির প্রধান সিনেটর সামিনা মমতাজ জেহরি দ্য ডনকে তথ্যটি নিশ্চিত করেছেন। তবে ঠিক কী কী কারণে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) পাকিস্তানিদের ভিসা দিচ্ছে না, সেটি এখনো জানানো হয়নি।
পাকিস্তান ও ইউএইয়ের মধ্যে ঘনিষ্ঠ কূটনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান। ইউএই মধ্যপ্রাচ্যে পাকিস্তানের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার এবং রেমিট্যান্সের (বিদেশে কর্মরত কর্মীদের পাঠানো অর্থ) একটি প্রধান উৎস। বহু পাকিস্তানি অভিবাসী সেখানে বসবাস ও কাজ করেন।
প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাত এখনো পাকিস্তানিদের ওপর আনুষ্ঠানিকভাবে ভিসা নিষেধাজ্ঞা জারি করেনি। তবে বেশ কয়েকটি কারণে পাকিস্তানিদের ভিসা পেতে বিলম্ব ও প্রত্যাখ্যানের ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে নথি জালিয়াতি, অভিবাসন আইন লঙ্ঘন, দুবাইয়ে গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততা ও ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও অবস্থান করা।

একটি দীর্ঘ আইনি লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি জিনা রাইনহার্টকে খনির রয়্যালটির অংশ ভাগ করে দিতে নির্দেশ দিয়েছেন আদালত। প্রায় এক দশক ধরে চলা বিরোধের নিষ্পত্তিতে পশ্চিম অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্ট এই রায় দেন।
৭ ঘণ্টা আগে
নাম প্রকাশে অনিচ্ছুক বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বিমানবাহী রণতরি ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’ ও আরও কয়েকটি জাহাজে করে প্রায় ৬ হাজার সেনা পাঠানো হচ্ছে।
৮ ঘণ্টা আগে
ম্যাগাজিনটির সর্বশেষ সংখ্যার কভারে দেখা গেছে—একজন সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারী একজন ফিলিস্তিনি মেয়েকে মোবাইল ফোনে ধারণ করছে। ছবিটির শিরোনাম ছিল ‘দ্য অ্যাবিউজ’ বা ‘অত্যাচার’। প্রচ্ছদটিকে মূলত পশ্চিমতীরে ফিলিস্তিনিদের ওপর কথিত নির্যাতনের প্রতীক হিসেবে উপস্থাপন করেছে ম্যাগাজিন কর্তৃপক্ষ।
৯ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ শুরু হওয়ার গত ৪৮ ঘণ্টায় কোনো জাহাজ ইরানের বন্দরে প্রবেশ করতে পারেনি এবং কোনো জাহাজ সেখান থেকে বেরও হতে পারেনি বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। আজ বুধবার (১৫ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে মার্কিন সামরিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
৯ ঘণ্টা আগে