পাকিস্তানে চলমান ভয়াবহ বন্যায় প্রাণহানি এ পর্যন্ত প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশটির ৩ কোটি ৩০ লাখের বেশি মানুষ। পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বৃহস্পতিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, চলমান বন্যায় ১ হাজার ৪৮৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৫৩০ জন শিশু। গৃহহীন হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ।
বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত সিন্ধু প্রদেশের হ্রদগুলোর পানি উপচে পড়ছে, ফলে প্লাবিত হচ্ছে আশপাশের গ্রাম ও নিম্নাঞ্চল। দুর্গত এলাকায় বাড়ছে পানিবাহিত রোগের প্রকোপ। এরই মধ্যে ডেঙ্গু, ম্যালেরিয়া, কলেরা ও মারাত্মক গ্যাস্ট্রিক সংক্রমণের কথা জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
এর আগে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়, বেলুচিস্তান ও সিন্ধু প্রদেশের বেশির ভাগ অঞ্চল প্লাবিত। খাইবার পাখতুনখাওয়া ও পাঞ্জাবের কিছু অংশ তলিয়ে গেছে। টানা বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় বহু ঘরবাড়ি, রাস্তাঘাট ও বিদ্যুতের সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্যা শুরু হওয়ার পর দুই মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে। কিন্তু পাকিস্তানজুড়ে কয়েক হাজার গ্রাম এখনো পানির নিচে। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে প্রত্যন্ত অঞ্চলের অনেক সড়ক।
বন্যার কারণে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮০০ কোটি ডলারে। উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক পরিসরে সহায়তার আহ্বান জানিয়েছে শাহবাজ শরিফ সরকার।

মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো ৫০ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বেসামরিক কর্মচারীর ওপর লাই ডিটেক্টর বা পলিগ্রাফ পরীক্ষা চালিয়েছে পেন্টাগন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধসংক্রান্ত গোপন সামরিক তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার বিষয়টি তদন্ত করতেই এ পরীক্ষা চালানো হয়েছে...
১০ ঘণ্টা আগে
ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংসের দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। আজ শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এমন দাবি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, পারস্য সাগরে টহলরত মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরী এবং একটি গাইডেড-মিসাইল
১২ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবের পর কিয়েভে তিন দিনের জন্য সব ধরনের রুশ হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ক্রেমলিন এ ঘোষণা দেয়...
১৩ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে গত ছয় মাস ধরে চলা সামরিক সংঘাতকে অত্যন্ত ‘তুচ্ছ বিষয়’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ১৮ মার্কিন সেনার প্রাণহানি হয়েছে। তা সত্ত্বেও তিনি একে পূর্ণাঙ্গ ‘যুদ্ধ’ হিসেবে মানতে নারাজ...
১৩ ঘণ্টা আগে