দীর্ঘ ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনা এবং কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি বৈঠকের পরও কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। রোববার (১২ এপ্রিল) সকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, কোনো রফাদফা ছাড়াই মার্কিন প্রতিনিধিদল পাকিস্তান ত্যাগ করছে।
তবে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলেও গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এই প্রথম হরমুজ প্রণালি দিয়ে তেলের জাহাজ চলাচল লক্ষ্য করা গেছে। গতকাল শনিবার আলোচনা শুরুর আগে প্রথমবারের মতো পারস্য উপসাগর থেকে তিনটি বিশালাকার সুপারট্যাংকার সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাহাজ চলাচলের তথ্য (শিপিং ডেটা) অনুযায়ী, শনিবার তেলবোঝাই এ জাহাজগুলো হরমুজ দিয়ে বের হয়ে গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, লাইবেরিয়ার পতাকাবাহী ‘সেরিফস’ এবং চীনের পতাকাবাহী ‘কসপিয়ার্ল লেক’ ও ‘হি রং হাই’ নামের তিনটি জাহাজ গতকাল ইরানের লারাক দ্বীপসংলগ্ন বিকল্প জলপথ ব্যবহার করে হরমুজ প্রণালি অতিক্রম করে। প্রতিটি জাহাজ প্রায় ২০ লাখ ব্যারেল তেল পরিবহনে সক্ষম।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও এলএনজি সরবরাহ বিঘ্নিত হচ্ছিল। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আকাশচুম্বী হয়ে পড়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পিটিটি ‘সেরিফস’ নামের জাহাজটি ভাড়া করেছে। মালয়েশিয়া এই জাহাজটিসহ মোট সাতটি জাহাজ চলাচলের জন্য ইরানের কাছ থেকে অনুমতি চেয়েছিল। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে তেল নিয়ে জাহাজটি আগামী ২১ এপ্রিল মালয়েশিয়ার মালাক্কা বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
চীনা ট্যাংকার ‘কসপিয়ার্ল লেক’ ইরাকের তেল নিয়ে আগামী ১ মে চীনের ঝৌশান বন্দরে পৌঁছাবে। অন্য একটি জাহাজ ‘হি রং হাই’ সৌদি তেল বহন করলেও এটি কোথায় খালাস করা হবে, তা এখনো স্পষ্ট নয়। দুটি জাহাজই চীনের জ্বালানি জায়ান্ট সিনোপেকর।
বর্তমানে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চললেও এখনো শত শত ট্যাংকার উপসাগর থেকে বের হওয়ার অপেক্ষায় জট পাকিয়ে রয়েছে। অন্যদিকে রোববারের তথ্য অনুযায়ী ‘মোম্বাসা বি’, ‘অ্যাগিওস ফ্যানোরিওস ওয়ান’ এবং ‘শালোমার’ নামের তিনটি খালি জাহাজ তেল নেওয়ার জন্য হরমুজ প্রণালি দিয়ে উপসাগরের দিকে ঢুকছে। এর মধ্যে মাল্টার পতাকাবাহী ‘অ্যাগিওস ফ্যানোরিওস ওয়ান’ ইরাক থেকে তেল নিয়ে ভিয়েতনামের দিকে যাবে বলে জানা গেছে।

১৯৬১ সালে জন্ম নেওয়া গালিবাফ একজন কট্টর রক্ষণশীল রাজনীতিবিদ। তাঁর রাজনৈতিক জীবনের মূলে রয়েছে সামরিক অভিজ্ঞতা। ১৯৮০ সালে তিনি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীতে (আইআরজিসি) যোগ দেন। ১৯৮০-র দশকে ইরান-ইরাক যুদ্ধের সময় তিনি আইআরজিসির অন্যতম গুরুত্বপূর্ণ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং যুদ্ধক্ষেত্রে
৫ মিনিট আগে
ইসলামাবাদে প্রায় ২০ ঘণ্টার ম্যারাথন আলোচনার পরও কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। আলোচনার বেশির ভাগ পয়েন্টে ঐকমত্য হলেও মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার বিষয়ে কোনো সমঝোতা না হওয়ায় এই ঐতিহাসিক শান্তি প্রচেষ্টা ভেস্তে গেছে। এর পরপরই অত্যন্ত কঠোর অবস্থান নিয়ে মার্কিন
১০ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে বাড়িতে মদ তৈরির (হোম ডিস্টিলিং) ওপর বলবৎ থাকা ১৫৮ বছরের পুরোনো একটি ফেডারেল নিষেধাজ্ঞা অসাংবিধানিক ঘোষণা করেছেন দেশটির একটি আপিল আদালত। গত শুক্রবার (১০ এপ্রিল) নিউ অরলিন্সে অবস্থিত ‘ফিফথ ইউএস সার্কিট কোর্ট অব আপিল’ এই ঐতিহাসিক রায় প্রদান করেন।
২ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিউং গতকাল শনিবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন। মূলত একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে তাঁর যে বিবাদের সূত্রপাত হয়েছিল, প্রেসিডেন্ট লি জে–মিউংয়ের মন্তব্যের মাধ্যমে তা আরও চরমে পৌঁছেছে।
৩ ঘণ্টা আগে