
ইসলামাবাদে প্রায় ২০ ঘণ্টার ম্যারাথন আলোচনার পরও কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। আলোচনার বেশির ভাগ পয়েন্টে ঐকমত্য হলেও মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার বিষয়ে কোনো সমঝোতা না হওয়ায় এই ঐতিহাসিক শান্তি প্রচেষ্টা ভেস্তে গেছে। এর পরপরই অত্যন্ত কঠোর অবস্থান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব জাহাজ ‘অবরোধ’ করার জন্য মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন।
ট্রুথ সোশ্যালের এক দীর্ঘ পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দল—ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের পক্ষ থেকে তাঁকে পূর্ণাঙ্গ ব্রিফিং দেওয়া হয়েছে। তাঁর মতে, আলোচনার প্রধান বাধা ছিল ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা। তিনি বলেন, সব পয়েন্টে সমঝোতা হলেও পারমাণবিক ইস্যুটিই ছিল আসল। ইরান তাদের পারমাণবিক লক্ষ্য ত্যাগ করতে নারাজ। এমন অস্থির ও অননুমেয় মানুষের হাতে পারমাণবিক ক্ষমতা রেখে অন্য কোনো সমঝোতাই অর্থবহ নয়।
তিনি আরও বলেন, মার্কিন নৌবাহিনী এখন থেকে হরমুজ প্রণালিতে প্রবেশ বা বের হওয়া প্রতিটি জাহাজকে বাধা দেবে বা অবরোধ করবে। এই অবরোধ খুব শিগগিরই শুরু হবে।
তিনি আরও কিছু নির্দেশ দিয়েছেন। এর মধ্যে রয়েছে—
টোল প্রদানকারী জাহাজে তল্লাশি: আন্তর্জাতিক জলসীমায় যে সব জাহাজ ইরানকে ‘টোল’ বা মাশুল প্রদান করেছে, মার্কিন নৌবাহিনী সেগুলোকে আটক করবে। প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারি, ‘যারা অবৈধভাবে টোল দেবে, সমুদ্রে তাদের কোনো নিরাপদ পথ থাকবে না।’
মাইন ধ্বংস ও পাল্টা হামলা: ইরানিদের পেতে রাখা মাইনগুলো ধ্বংস শুরু করবে মার্কিন বাহিনী। এ ছাড়া কোনো ইরানি যদি মার্কিন বাহিনী বা অন্য কোনো শান্তিপূর্ণ জাহাজের ওপর গুলি চালায়, তবে তাদের ‘নরকের আগুনে’ ভস্মীভূত করা হবে।
ট্রুথ সোশ্যালের আরেক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছেন, ইরান হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তারা তা জেনেবুঝেই রক্ষা করেনি। তারা স্রেফ দাবি করছে যে, কোথাও হয়তো মাইন থাকতে পারে। ইরানের এই টালবাহানার কারণে বিশ্বজুড়ে হাজারো মানুষ চরম কষ্ট ও উদ্বেগের মধ্য দিয়ে যাচ্ছে।
আলোচনা ব্যর্থ হলেও মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং তাঁর দলের চমৎকার আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন ট্রাম্প। তিনি তাঁর প্রতিনিধি দল—জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের দীর্ঘ প্রায় ২০ ঘণ্টার প্রচেষ্টাকেও সাধুবাদ জানান।

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে দায়িত্ব পালন করা সাবেক এক জেনারেলকে যুদ্ধাপরাধসহ একাধিক গুরুতর অভিযোগে সিরিয়ার কাছে হস্তান্তর করেছে লেবানন। আসাদ সরকারের পতনের পর এই প্রথম কোনো সাবেক উচ্চপদস্থ সিরীয় সামরিক কর্মকর্তাকে লেবানন থেকে সিরিয়ার নতুন কর্তৃপক্ষের কাছে...
২ ঘণ্টা আগে
ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরে থাকা কিছু অনুমোদনহীন স্থাপনা সরিয়ে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বুধবার (১৯ আগস্ট) রাতে হাইকমিশনের ভিসা বিভাগের কাছাকাছি এলাকায় থাকা এসব স্থাপনা সরানো হয়। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, স্থাপনাগুলো হাইকমিশন চত্বরের নির্ধারিত...
৪ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগার থেকে মুক্তি পেলে দেশটির সামরিক বাহিনী বা সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে নতুন করে বিরোধে জড়াবেন না বলে দাবি করেছেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মুখপাত্র...
৫ ঘণ্টা আগে
ভারতের তরুণ প্রজন্মের বদলে যাওয়া জীবনধারা ও সৌন্দর্যচর্চার প্রতি বাড়তে থাকা আগ্রহ দেশটির বিউটি ও পার্সোনাল কেয়ার খাতে এক বিশাল উত্থান ঘটাচ্ছে। বিশেষ করে জেনারেশন জেড বা জেন-জি এখন এই বাজারের প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে।
৬ ঘণ্টা আগে