জেরুসালেম পোস্টের প্রতিবেদন

ইরানে হামলায় অংশ নিয়েছিল ইসরায়েলের অন্তত শতাধিক যুদ্ধবিমান। এই শতাধিক যুদ্ধবিমানের মধ্যে সর্বাধুনিক যুদ্ধবিমান ইফ-৩৫ ও ছিল। দেশটিতে হামলা চালাতে ইসরায়েলের যুদ্ধবিমানগুলো প্রায় ২ হাজার কিলোমিটার পাড়ি দিয়েছিল। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিদেশি বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে জেরুসালেম পোস্ট জানিয়েছে, ইরানে হামলা অংশ হিসেবে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো প্রথমে সিরিয়ার রাডার নেটওয়ার্কে হামলা চালায়। যাতে ইরান সিরিয়ার কাছ থেকে ইসরায়েলি যুদ্ধবিমানগুলোর অবস্থান সম্পর্কে জানতে না পারে। এরপরই ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ইরানের দিকে রওনা হয়।
ইরানে হামলা সম্পন্ন হয়েছে জানিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা দিয়েছে যে, আইডিএফ ইরানের ভূখণ্ডের কৌশলগত স্থাপনার ওপর হামলা চালিয়েছে এবং এই অপারেশন শেষ হয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, ‘ইরানের বিভিন্ন অঞ্চলের সামরিক লক্ষ্যবস্তুতে আইডিএফ সুনির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক হামলা চালিয়েছে। আমাদের (যুদ্ধ) বিমান নিরাপদে দেশে ফিরে এসেছে। সাম্প্রতিক মাসগুলোতে ইরান ইসরায়েল রাষ্ট্র ও এর নাগরিকদের ওপর হামলার প্রতিক্রিয়ায় এই পাল্টা হামলা পরিচালনা করা হয়েছে। পাল্টা হামলা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং মিশন সফল।’
এদিকে, বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আইডিএফ জানিয়েছে—ইসরায়েলি বিমানবাহিনী গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির স্থাপনায় আঘাত করেছে। এসব স্থাপনায় তৈরি ক্ষেপণাস্ত্র দিয়েই ইরান ইসরায়েলে হামলা চালিয়েছিল। এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের নাগরিকদের জন্য সরাসরি ও তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল। ইসরায়েলি বাহিনী আরও জানিয়েছে, তারা ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যাটারি এবং অতিরিক্ত ইরানি আকাশ প্রতিরক্ষা সক্ষমতায়ও আঘাত হেনেছে।
বিদেশি গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে জেরুসালেম পোস্ট জানিয়েছে, ‘এই বৃহৎ আক্রমণে ১০০ টিরও বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছিল। যার মধ্যে ‘ইফ-৩৫ অ্যাডাইর’ স্টেলথ ফাইটার অন্যতম। এই আক্রমণের জন্য ইসরায়েলি যুদ্ধবিমানগুলোকে প্রায় ২০০০ কিলোমিটার পাড়ি দিতে হয়েছে।’
এ ধরনের একটি অভিযানের শুরুতে সাধারণত প্রাথমিক আক্রমণগুলো রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে চালানো হয়। যাতে পরে সামরিক ঘাঁটিতে আঘাত হানার সময় এসব প্রতিরক্ষা ব্যবস্থা বাধা হয়ে দাঁড়াতে না পারে। এই হামলার শুরুতে সিরিয়ায় একটি সমন্বিত হামলায় দেশটির রাডার ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়। যাতে ইরান ইসরায়েলের পরিকল্পনা সম্পর্কে অবগত হতে না পারে।
এদিকে, ইরানের তিনটি প্রদেশের একাধিক সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছিল ইসরায়েল। তবে ঠিক কতগুলো স্থাপনায় হামলা চালানো হয়েছিল সে বিষয়ে কোনো তথ্য দেয়নি দেশটি। তেহরান দাবি করেছে, ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতি সামান্যই।
ইরানের ন্যাশনাল এয়ার ডিফেন্স হেডকোয়ার্টার্স জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছিল। এক বিবৃতিতে ইরানের এই বাহিনী জানিয়েছে, ইসরায়েল তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশে সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়েছে।

পণ্যের মোড়কে ‘১০০ শতাংশ খাঁটি’, ‘১০০ শতাংশ প্রাকৃতিক’ বা ‘১০০ শতাংশ অর্গানিক’—এর মতো বিভ্রান্তিকর দাবি করার অভিযোগে ভারতীয় খাদ্যপণ্য প্রস্তুতকারক সংস্থা ডাবর ইন্ডিয়া লিমিটেডকে নির্দিষ্ট কিছু পণ্য বিক্রি অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে ভারতের খাদ্য সুরক্ষা ও মান কর্তৃপক্ষ (এফএসএসএআই)।
২৭ মিনিট আগে
চলতি বছরের শুরুর দিকে মার্কিন সুপ্রিম কোর্ট বাণিজ্য অংশীদার দেশগুলোর ওপর শুল্ক আরোপে জরুরি ক্ষমতা ব্যবহারের সিদ্ধান্ত বাতিল করার পর থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ১০০ বিলিয়ন ডলার বা প্রায় ১০ হাজার কোটি ডলার শুল্ক ফেরত দিয়েছে।
৩৩ মিনিট আগে
ইয়েমেন উপকূলের কাছে লোহিত সাগরে ভারতীয় পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো বস্তুর আঘাতে ডুবে গেছে। জাহাজটিতে থাকা ১৩ ভারতীয় নাগরিকসহ মোট ১৪ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। এর মধ্য দিয়ে চলতি বছরে ভারতীয় নাবিকদের জন্য তৃতীয় একটি সামুদ্রিক ফ্রন্টে সরাসরি বিপদের সৃষ্টি হলো। এর আগে হরমু
২ ঘণ্টা আগে
গাজায় গতকাল মঙ্গলবার একই গোত্রের ১১২ সদস্যকে দাফন করা হয়েছে। ২০২৩ সালের নভেম্বরে ইসরায়েলের গণহত্যামূলক হামলায় তারা নিহত হয়েছিলেন। গত মাসে ধ্বংসস্তূ থেকে তাদের দেহাবশেষ উদ্ধার করা হয়। গাজা সিটির আবু শারিয়া ও আল-হাসায়না গোত্রের লোকজন প্রয়াত স্বজনদের শেষ বিদায় জানাতে জড়ো হন।
২ ঘণ্টা আগে