
ইরানের তিনটি প্রদেশের একাধিক সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছিল ইসরায়েল। তবে ঠিক কতগুলো স্থাপনায় হামলা চালানো হয়েছিল সে বিষয়ে কোনো তথ্য দেয়নি দেশটি। তেহরান দাবি করেছে, ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতি সামান্যই। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইরানের ন্যাশনাল এয়ার ডিফেন্স হেডকোয়ার্টার্স জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছিল। এক বিবৃতিতে, ইরানের এই বাহিনী জানিয়েছে, ইসরায়েল তেহরান, খুজেস্তান এবং ইলাম প্রদেশে সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়েছে।
এক বিবৃতিতে ন্যাশনাল এয়ার ডিফেন্স হেডকোয়ার্টার্স বলেছে, ‘সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে (ইসরায়েলের) এই আক্রমণ প্রতিহত করেছে, যদিও কিছু স্থানে সীমিত ক্ষতি হয়েছে এবং এই ঘটনার পরিসর বর্তমানে তদন্তাধীন।’
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় আজ শনিবার ভোরে ইসরায়েল প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) এই হামলা চালায়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইডিএফ বলেছে, ইসরায়েলে ‘ইরানের কয়েক মাসের ক্রমাগত হামলার প্রতিক্রিয়া’ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
চলতি বছরের এপ্রিলে সিরিয়ায় ইরানের দূতাবাসে ইসরায়েলি হামলায় দেশটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হয়। জবাবে তেহরান ইসরায়েলে ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায়। এরপর, ইসরায়েলও জবাবে ইরানে হামলা চালায়। তবে ইরান দাবি করেছিল, তারা সেই হামলা ঠেকিয়ে দিয়েছিল।
সর্বশেষ, গত ১ অক্টোবর ইরান ইসরায়েলে আবারও হামলা চালায়। এবার দেশটি ১৮০ টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। সেই হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়। এর পর থেকেই ইসরায়েল ইরানে হামলা চালানোর কথা বলে আসছিল। অবশেষে ইসরায়েল সেই হামলা চালাল আজ শনিবার।
আইডিএফ ইরানে হামলা চালানোর বিষয়ে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, ‘ইরান ও এর আঞ্চলিক দোসররা গত বছরের অক্টোবরের ৭ তারিখ থেকে ভিন্ন সাতটি ফ্রন্ট থেকে ইসরায়েলের ওপর নিরলস আক্রমণ চালাচ্ছে। এমনকি ইরানের মাটি থেকেও সরাসরি আক্রমণও করা হয়েছিল ইসরায়েলে। বিশ্বের অন্যান্য সার্বভৌম দেশের মতো ইসরায়েল রাষ্ট্রেরও নিজেকে এবং নিজ জনগণকে রক্ষার অধিকার এবং দায়িত্ব আছে।’
বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি আরও বলেন, ‘আমাদের প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক সক্ষমতা সম্পূর্ণরূপে সক্রিয়। ইসরায়েল রাষ্ট্র ও ইসরায়েলের জনগণকে রক্ষা করতে যা কিছু প্রয়োজন, আমরা তা করব।’
ইরানে হামলা সম্পন্ন হয়েছে জানিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা দিয়েছে যে, আইডিএফ ইরানের ভূখণ্ডের কৌশলগত স্থাপনার ওপর হামলা চালিয়েছে এবং এই অপারেশন শেষ হয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, ‘ইরানের বিভিন্ন অঞ্চলের সামরিক লক্ষ্যবস্তুতে আইডিএফ সুনির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক হামলা চালিয়েছে। আমাদের (যুদ্ধ) বিমান নিরাপদে দেশে ফিরে এসেছে। সাম্প্রতিক মাসগুলোতে ইরান ইসরায়েল রাষ্ট্র ও এর নাগরিকদের ওপর হামলার প্রতিক্রিয়ায় এই পাল্টা হামলা পরিচালনা করা হয়েছে। পাল্টা হামলা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং মিশন সফল।’
এদিকে, বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আইডিএফ জানিয়েছে—ইসরায়েলি বিমানবাহিনী গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির স্থাপনায় আঘাত করেছে। এসব স্থাপনায় তৈরি ক্ষেপণাস্ত্র দিয়েই ইরান ইসরায়েলে হামলা চালিয়েছিল। এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের নাগরিকদের জন্য সরাসরি ও তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল। ইসরায়েলি বাহিনী আরও জানিয়েছে, তারা ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যাটারি এবং অতিরিক্ত ইরানি আকাশ প্রতিরক্ষা সক্ষমতায়ও আঘাত হেনেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘লক্ষ্য করে’ হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজে হামলার চেষ্টার প্রায় এক সপ্তাহ পার হয়ে গেলেও, সিক্রেট সার্ভিস অফিসারের ওপর গুলি চালানোর বিষয়টি নিয়ে ধোঁয়াশা কাটেনি। গত শনিবার (২৫ এপ্রিল) ওয়াশিংটন হিলটনে বন্দুক হামলার সময় ঠিক কার গুলিতে...
২ ঘণ্টা আগে
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বসনিয়ান সার্ব সামরিক কমান্ডার রাতকো ম্লাদিচ বর্তমানে মৃত্যুশয্যায় রয়েছেন বলে দাবি করেছেন তাঁর আইনজীবীরা। ৮৪ বছর বয়সী এই যুদ্ধাপরাধীকে মানবিক কারণে নেদারল্যান্ডসের দ্য হেগের কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য জাতিসংঘ আদালতে আবেদন জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ইরান ইস্যু নিয়ে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্ৎসের সঙ্গে তীব্র বাগ্যুদ্ধের জের ধরে জার্মানি থেকে পাঁচ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ও বার্লিনের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন যখন তুঙ্গে, তখনই পেন্টাগনের এই ঘোষণা আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
৩ ঘণ্টা আগে
সীমান্ত থেকে রাশিয়ার প্রায় ১,০৬০ মাইল ভেতরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে দেশটির অত্যাধুনিক যুদ্ধবিমান লক্ষ্যবস্তু করার দাবি করেছে ইউক্রেন। দেশটির সামরিক সূত্র বলছে, গত ২৫ এপ্রিল চেলিয়াবিনস্ক অঞ্চলের শাগোল বিমানঘাঁটিতে এই হামলা চালানো হয়।
১৪ ঘণ্টা আগে