
ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত এখন এক পূর্ণমাত্রার যুদ্ধের রূপ নিয়েছে। একের পর এক হামলা ও পাল্টা হামলায় পুরো মধ্যপ্রাচ্য বিপর্যস্ত হয়ে পড়েছে। এই যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরানে বসবাসরত প্রায় ২ হাজার প্রবাসী বাংলাদেশির নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানে ২ হাজারের বেশি বাংলাদেশি আছেন। এর মধ্যে রাজধানীতে (তেহরান) রয়েছেন প্রায় ৪০০ জন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি স্থানীয় নারীদের বিয়ে করে সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন। এ ছাড়া একটি বড় অংশ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মৎস্যজীবী হিসেবে কাজ করছেন, যাঁদের অনেকেরই বৈধ কাগজপত্র নেই।
২০২৫ সালের জুন মাসে ১২ দিনের যুদ্ধের সময়ও উল্লেখযোগ্য বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক যৌথ হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক নেতা নিহত হয়েছেন এবং দেশটির পারমাণবিক অবকাঠামোর একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই মধ্যে প্রায় ২ হাজার ইরানি নিহত হয়েছেন, যাঁদের অধিকাংশ বেসামরিক। তেহরানের কাছে শুধু একটি বালিকা বিদ্যালয়ে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে ১৬৮ শিশু। যুদ্ধের এই ভয়াবহতা বেসামরিক নাগরিকদের জন্য চরম নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে।
বিপজ্জনক এই পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সরকার জরুরি ভিত্তিতে কয়েক শ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রায় ২০০ বাংলাদেশিকে আজারবাইজানের রাজধানী বাকু হয়ে ঢাকায় আনা হবে।
তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক এই উদ্ধার কার্যক্রম তদারকি করতে বর্তমানে আজারবাইজানে অবস্থান করছেন। তিনি গণমাধ্যমকে জানান, আগ্রহী নাগরিকদের প্রথমে সড়কপথে ইরান সীমান্ত দিয়ে আজারবাইজানে নেওয়া হবে। সেখান থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাঁদের ঢাকায় পাঠানো হবে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকেই এই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই এই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বর্তমানে তেহরানে বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক প্রবাসীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং নিরাপদ প্রস্থানের বিষয়টি নিশ্চিত করছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে ওমানে ইয়েমেনের হুতি প্রতিনিধিদের সঙ্গে মার্কিন কর্মকর্তারা বৈঠক করেছেন। বিষয়টি সম্পর্কে অবগত পাঁচটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। এর কয়েক দিন আগে ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী লোহিত সাগরের উপকূলের একটি কৌশলগত অংশ দখল করে নেয়।
২৪ মিনিট আগে
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মেরামতে ভারত এখন পর্যন্ত যথেষ্ট উদ্যোগ নিয়েছে। এখন বিষয়টি এগিয়ে নেওয়ার পালা বাংলাদেশের। একই সঙ্গে তিনি বলেছেন, ‘বাংলাদেশ চাইলে বলতে পারে, তারা ভারতের সঙ্গে সম্পর্ককে নিম্ন পর্যায়ে রাখতে চায়।
৩৮ মিনিট আগে
রাশিয়ার কর্মকর্তা ও দেশটির অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেনটেটিভস বা প্রতিনিধি পরিষদ একটি প্যাকেজ অনুমোদন লাভ করেছে। এই বিলটি এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করলেই আইনে পরিণত হবে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ‘আশা করা যায়, শেষের দিকে’ রয়েছে। একই সঙ্গে তিনি আবারও দাবি করেছেন, ইরান চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। স্থানীয় সময় গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই কথা বলেন।
১ ঘণ্টা আগে