
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোর সবচেয়ে বড় মসজিদ ও ইসলামি শিক্ষা কমপ্লেক্সে গোলাগুলিতে নিহত হওয়ার ঘটনায় সন্দেহভাজনদের একজন স্থানীয় একটি স্কুলের রেসলার। স্থানীয়ারা এবং ওই কিশোরের সহপাঠীরা তাকে ‘ভালো ছেলে’ বলে আখ্যা দিচ্ছে। ফলে সে কেন এমন প্রাণঘাতী হামলায় অংশ নিল, সে বিষয়টি তারা কোনোভাবেই মেলাতে পারছে না। আরেক সন্দেহভাজন তার মায়ের অস্ত্র ও গাড়ি নিয়ে পালিয়েছে।
মার্কিন সিএনএনের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল সোমবার সান ডিয়েগোর একটি মসজিদে বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজনদের একজন ছিল ১৭ বছর বয়সী হাইস্কুল কুস্তিগির। তার পরিবার তাকে অনলাইনভিত্তিক শিক্ষা কার্যক্রমে ভর্তি করেছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র এবং পুলিশ ডিসপ্যাচের তথ্যে তার নাম শনাক্ত করা হয়েছে কেইন ক্লার্ক হিসেবে।
সান ডিয়েগো ইউনিফায়েড স্কুল ডিস্ট্রিক্টের মুখপাত্র জেমস ক্যানিং জানান, ক্লার্ক আগে কেট সেশন্স এলিমেন্টারি স্কুল এবং সান ডিয়েগো স্কুল অব ক্রিয়েটিভ অ্যান্ড পারফর্মিং আর্টসে পড়াশোনা করেছিল। পরে ২০২১ সালে তার পরিবার তাকে ‘আইহাই ভার্চুয়াল একাডেমি’ নামের একটি অনলাইন শিক্ষা কর্মসূচিতে ভর্তি করে।
ক্যানিং বলেন, ম্যাডিসন হাইস্কুল ক্লার্কের নির্ধারিত স্থানীয় স্কুল হওয়ায় সে সেখানে বিভিন্ন কার্যক্রম ও খেলাধুলায় অংশ নিত। ২০২৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত সে স্কুলটির রেসলিং দলের সদস্য ছিল। তবে চলতি বছরে সে কোনো স্কুল কার্যক্রমে অংশ নেয়নি। ২০২৪ সালের জানুয়ারিতে স্কুলের রেসলিং দল ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে ক্লার্ককে অভিনন্দন জানিয়েছিল। সেখানে বলা হয়েছিল, সে একটি টুর্নামেন্টে প্রথম স্থান অর্জন করে পুরস্কার জিতেছে।
ক্যানিং আরও বলেন, ক্লার্ক স্নাতক সম্পন্ন করার পথেই ছিল এবং প্রাথমিক বিদ্যালয়ে ২০১৫ সালে একবার কারও পায়ে ঘুষি মারার ঘটনা ছাড়া তার বিরুদ্ধে আর কোনো শৃঙ্খলাভঙ্গের রেকর্ড ছিল না।
এদিকে, ওই ১৭ বছর বয়সী সন্দেহভাজনের স্বজনেরা সিএনএনকে জানিয়েছে, তারা ঘটনাটি শুনে হতবাক। তারা কেইন ক্লার্ককে ‘ভালো ছেলে’ হিসেবেই চিনত। কেইনের দাদা-দাদি ডেভিড ও ডেবোরাহ ক্লার্ক সিএনএনকে বলেন, ‘আমরা বিষয়টি বোঝার চেষ্টা করছি এবং যা ঘটেছে, তার জন্য আমরা খুবই দুঃখিত।’
কেইনের সাবেক রেসলিং সতীর্থ নাম প্রকাশ না করার শর্তে সিএনএনকে বলেন, তিনি ক্লার্ককে এমন একজন হোমস্কুলড শিক্ষার্থী হিসেবে মনে করে, যে বন্ধু বানানোর চেষ্টা করত এবং দলের সঙ্গে মানিয়ে নিতে চাইত। তিনি বলেন, ‘ওকে ভালো ছেলে বলেই মনে হতো। এমন কিছু সে করতে পারে বলে মনে হয়নি।’ সেই সতীর্থ আরও বলেন, তিনি কখনো ক্লার্ককে ইসলামবিদ্বেষী বা বর্ণবাদপ্রসূত কোনো মন্তব্য করতে শোনেননি। তাকে সহিংস আচরণ করতেও দেখেননি।
অপর দিকে, শহরের পুলিশপ্রধান জানান—হামলার ঘটনায় জড়িত অপর কিশোর সন্দেহভাজন তার মায়ের বাড়ি থেকে তিনটি অস্ত্র নিয়ে যায়। তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, এরপর সে সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে হামলা চালায়। পুলিশপ্রধান স্কট ওয়াহল সাংবাদিকদের বলেন, ১৭ বছর বয়সী ওই কিশোরের মা পুলিশকে জানিয়েছিলেন—তাঁর ছেলে এবং গাড়ি নিখোঁজ। একই সঙ্গে ‘তাঁর কয়েকটি অস্ত্রও’ বাড়ি থেকে উধাও ছিল।
তাঁর ভাষায়, এসব উদ্বেগজনক তথ্যের কারণে কিশোরটির অবস্থান খুঁজে বের করতে গিয়ে ‘অনেক বড় পরিসরের হুমকি মূল্যায়ন’ শুরু করা হয়।

অ্যাডলফ হিটলারের ভাগনি অ্যাঞ্জেলা ‘গেলি’ রাউবালের মৃত্যু নিয়ে প্রায় ৯৫ বছর পর নতুন করে রহস্য তৈরি হয়েছে। সম্প্রতি জার্মানির আর্কাইভ থেকে উদ্ধার হওয়া কিছু নথি ইঙ্গিত দিচ্ছে, ১৯৩১ সালে মিউনিখে হিটলারের অ্যাপার্টমেন্টে রাউবালের মৃত্যুর প্রচলিত সময়সীমা ভুল হতে পারে।
৯ ঘণ্টা আগে
পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সাংবাদিক ভারত সরকার ‘পাকিস্তানে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা’ বন্ধ করবে কবে—এমন প্রশ্ন করলে জয়শঙ্কর পাল্টা প্রশ্ন করেন—‘একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাকে এই প্রশ্ন করছে?’
৯ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তবে তাঁর ভাষণের বিষয়বস্তুর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরেকটি বিষয়—মঞ্চে দাঁড়িয়ে তাঁর চোখে থাকা কালো সানগ্লাস...
১১ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ কয়েক ডজন দেশের প্রতিনিধিদল প্রতিবাদস্বরূপ ওয়াকআউট করেছে। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে অনুষ্ঠিত অধিবেশনে নেতানিয়াহু বক্তব্য শুরু করার পরপরই বিভিন্ন দেশের কূটনীতিক ও নেতারা সভাকক্ষ ত্যাগ করে
১১ ঘণ্টা আগে