
যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘আমরা পারমাণবিক অস্ত্র চাই না, কিন্তু ধ্বংস করা ভবনগুলো আরও শক্তিশালীভাবে নির্মাণ করা হবে।’
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার দেশের পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শন করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। এ সময় তিনি পারমাণবিক কর্মসূচির সঙ্গে জড়িত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, পারমাণবিক স্থাপনাগুলো পুনর্নির্মাণ করা হবে।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা হলেও এটা আমাদের জন্য তেমন কোনো সমস্যা তৈরি করবে না। আমরা এগুলো আরও বেশি শক্তিশালী করে নির্মাণ করব।’
গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন, তেহরান যদি সেগুলো পুনরায় চালু করার চেষ্টা করে, তবে তিনি নতুন করে আক্রমণের নির্দেশ দেবেন। তবে ট্রাম্পের হুমকির তোয়াক্কা না করে ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছে তেহরান।
ইরানের পারমাণবিক কার্যক্রম সম্পর্কে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘আমাদের এই কর্মসূচির সবটাই জনগণের সমস্যা সমাধানের জন্য। আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাই না।’
উল্লেখ্য, গত ১২ জুন রাতে হঠাৎ ইরানে হামলা শুরু করে ইসরায়েল। এর জবাবে পরদিন থেকে পাল্টা হামলা শুরু করে ইরান। এই সংঘাতের ১০ দিনের মাথায়, অর্থাৎ গত ২২ জুন যুক্তরাষ্ট্র ইরান-ইসরায়েলে যুদ্ধে জড়িয়ে পড়ে। ট্রাম্প প্রশাসনের নির্দেশে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী।

যুক্তরাষ্ট্র-ইরান ইস্যুতে প্রধান মধ্যস্থতাকারী পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন, নৌ-অবরোধই আলোচনার প্রধান অন্তরায়। পাকিস্তানি নিরাপত্তা সূত্রের দাবি, প্রেসিডেন্ট ট্রাম্প আসিম মুনিরের এই পরামর্শ বিবেচনার প্রতিশ্রুতি দিয়েছেন।
১ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে প্রস্তাবিত শান্তি চুক্তি নিয়ে নাটকীয়তা থামছেই না। তেহরান আলোচনায় অংশ না নেওয়ার ঘোষণা দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আজ সোমবারই পাকিস্তানে এই চুক্তি সই হতে যাচ্ছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন কথা বলেন।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ছিলেন খ্যাপাটে ধরনের মানুষ। তাঁর সহকর্মীরা একসময় বলা শুরু করেন, নিক্সনের মতো উন্মাদের হাতে পারমাণবিক বোমার নিয়ন্ত্রণ থাকা নিরাপদ নয়। কেননা তিনি কখন কী করে বসেন, বলা যায় না। নিক্সনের ভক্ত এবং বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক স্থিতিশীলতা...
২ ঘণ্টা আগে
ভারতের প্রবীণ রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। সাধারণত, এসব ক্ষেত্রে পেশাদার কূটনীতিকদের নিয়োগ দেওয়া হলেও এবারে ব্যাতিক্রম হয়েছে। দীনেশ ত্রিবেদীর নিয়োগের বিষয়ে মূল্যায়ন প্রকাশ করেছেন ভারতীয় জ্যেষ্ঠ সাংবাদিক পিকে বালাচন্দ্রন।
৪ ঘণ্টা আগে