Ajker Patrika

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো

আজকের পত্রিকা ডেস্ক­
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো
গত ২৪ অক্টোবর ইসরায়েলের তেলআবিবে নেতানিয়াহু বিরোধী এক বিক্ষোভে। ছবি: এএফপি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করতে যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছে দেশটির আরব জয়েন্ট লিস্ট ও ডেমোক্র্যাটস পার্টি। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নেসেট নির্বাচনের ফল প্রকাশের পর মঙ্গলবার (৩ নভেম্বর) প্রথম বৈঠকে বসে দল দুটি। বৈঠকে সরকার পরিবর্তনে পার্লামেন্টে সমন্বিত উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

আরব জয়েন্ট লিস্টের এক বিবৃতিতে বলা হয়, দলটির চেয়ারম্যান ইউসেফ জাবারিন ও পার্লামেন্টারি গ্রুপের নেতা আহমেদ তিবি ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলানের সঙ্গে বৈঠক করেন। নির্বাচনের ফলাফল পর্যালোচনার পাশাপাশি বিরোধী দলগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন তাঁরা।

নির্বাচনের প্রাথমিক ফল অনুযায়ী, ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। বিরোধী দলগুলো পেয়েছে ৪৮টি আসন। আরব দলগুলোর আসনসংখ্যা ১৯। এর মধ্যে জয়েন্ট লিস্টের ১১টি এবং রা’আমের আটটি আসন রয়েছে।

বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু, ইতামার বেন-গভির ও বেজালেল স্মোত্রিচের নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করে বিকল্প সরকার গঠনে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগানোর বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। ইসরায়েলের আরব নাগরিকদের বিভিন্ন সমস্যা এবং সমতা ও শান্তিভিত্তিক রাজনৈতিক কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে।

এদিকে, বুধ ও বৃহস্পতিবার নেসেটে প্রতিনিধিত্বকারী দলগুলোর সঙ্গে পরামর্শ করবেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এরপর তিনি সরকার গঠনের দায়িত্ব দেওয়ার জন্য একজন আইনপ্রণেতাকে মনোনীত করবেন।

বিরোধী জোট চেঞ্জ ব্লকের নেতা ও ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকট আরব আইনপ্রণেতাদের সমর্থন পেলে সরকার গঠনের জন্য সবচেয়ে বেশি সুপারিশ পেতে পারেন।

নেতানিয়াহু ২০২২ সালের শেষ দিক থেকে ইসরায়েলের ক্ষমতায় রয়েছেন। দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে বিচার চলছে। এ ছাড়া গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৭৪ হাজার ৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের অধিকাংশই নারী ও শিশু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত