
মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর রণতরি ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন আছে। রণতরীটি গতকাল সোমবার লোহিতসাগরে অবস্থান করছিল। আর এ সময়ই ঘটেছে এক দুর্ঘটনা। এ দুর্ঘটনায় সাগরে পড়ে গেছে মার্কিন সশস্ত্র বাহিনীর ৬৭ মিলিয়ন ডলার তথা বাংলাদেশি মুদ্রায় ৮১০ কোটি টাকার যুদ্ধবিমান।
সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের খবরে বলা হয়েছে, মার্কিন নৌবাহিনী জানিয়েছে, বিমানবাহী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যানের হ্যাঙ্গার ডেক থেকে একটি এফ/এ-১৮ যুদ্ধবিমান সাগরে পড়ে গেছে। বিমানটি মধ্যপ্রাচ্যে মোতায়েন ছিল। রণতরির হ্যাঙ্গার বে-তে এটি টেনে নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। গতকাল সোমবার এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সময় সুপার হর্নেট বিমানটির পাইলট সিটে এবং ছোট টাগ ট্রাক্টরে থাকা ক্রুরা লাফিয়ে নেমে পড়ে। বিমান ও টাগ সাগরে পড়ার আগেই তারা নেমে যান। নৌবাহিনী জানায়, এক নাবিক সামান্য আহত হয়েছেন।
মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘এফ/এ-১৮ই বিমানটিকে হ্যাঙ্গার বেতে টেনে নেওয়া হচ্ছিল। এ সময় মুভ ক্রু বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বিমান ও টাগ ট্রাক্টরটি পড়ে যায়।’ বিমানটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ১৩৬-এর অংশ ছিল।
যুদ্ধবিমানগুলোকে সাধারণত হ্যাঙ্গার ডেকের চারপাশে টেনে নিয়ে যাওয়া হয়। উড্ডয়নের কার্যক্রম বা অন্য কাজের জন্য সেগুলোকে নির্দিষ্ট জায়গায় রাখা হয়। জেটটি উদ্ধারের কোনো চেষ্টা হবে কি না, তা স্পষ্ট নয়। এর দাম প্রায় ৬৭ মিলিয়ন ডলার বা ৮১০ কোটি টাকার বেশি। ঘটনাটি তদন্তাধীন।
ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান রণতরিটি কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যে মোতায়েন। সম্প্রতি এটি হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানে জড়িত। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সামরিক বাহিনী প্রতিদিন হামলা চালাচ্ছে। এই হামলা যুদ্ধবিমান, বোমারু বিমান, জাহাজ ও ড্রোন ব্যবহার করে করা হচ্ছে। ট্রুম্যানের মোতায়েনের সময় একবার বাড়ানো হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ প্রায় এক মাস সময় বাড়িয়েছেন।
আরও খবর পড়ুন:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে পেতে রাখা সব মাইন অপসারণ বা ধ্বংস করেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে ইরান যে গুরুত্বপূর্ণ নৌপথটি কার্যত বন্ধ করে রেখেছে, সেই প্রণালিতে নতুন করে মাইন স্থাপনের চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে তা ধ্বংস করা হবে বলেও হ
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান মঙ্গলবার (২৫ আগস্ট) রহস্যজনকভাবে রাশিয়ার রাজধানী মস্কোয় অবতরণ করেছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে কূটনৈতিক যোগাযোগ অনেকটাই স্থবির থাকা অবস্থায় এই অস্বাভাবিক বিমানযাত্রা নানা জল্পনার জন্ম দিয়েছে।
১০ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্প্রসারণের মার্কিন পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘অবৈধ একতরফা নিষেধাজ্ঞা’ আখ্যা দিয়ে বলেছে, নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় তারা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।
১১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার সংগীত শিল্পে পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি গানকে সরকারি সংগীত চার্ট থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্পীদের জীবিকা ও মানবসৃষ্ট সৃজনশীলতার ওপর জেনারেটিভ এআই প্রযুক্তির ক্রমবর্ধমান প্রভাবের মুখে দেশটির রেকর্ডিং শিল্প এই পদক্ষেপ নিয়েছে।
১১ ঘণ্টা আগে