
ইয়েমেনে হুতিদের ওপর সৌদি আরবের সামরিক অভিযান অব্যাহত থাকলে এর চেয়েও কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি আরবকে ইয়েমেনে সামরিক অভিযান ও হস্তক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়ে বলা হয়—অন্যথা হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।
হুতিদের পরিচালিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহতে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, তাদের সামরিক পদক্ষেপের মূল ভিত্তি হলো পাল্টা জবাব দেওয়া। এর আগে এই গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বিমানবন্দরকে কেন্দ্র করে দেওয়া এক সতর্কবার্তায় একই ধরনের বক্তব্য দিয়েছিলেন।
ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে সৌদি আরবের হামলার জবাব হিসেবেই তারা পাল্টা পদক্ষেপ নিচ্ছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।
এদিকে, লোহিত সাগর উপকূলে হুতিদের অবস্থান থেকে পিছু হটাতে চলতি সপ্তাহে বড় ধরনের পাল্টা অভিযান শুরু করেছে সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী। বাব আল-মান্দেব প্রণালি এলাকা থেকে হুতিদের সরিয়ে দেওয়ার পাশাপাশি লোহিত সাগরসংলগ্ন বিভিন্ন স্থানে তাদের অবস্থান লক্ষ্য করে অভিযান চালানো হচ্ছে। তবে এ অভিযানে সরকারি বাহিনী কতটা সফল হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
অন্যদিকে, হুতিরা পাল্টা হামলার পরিধি বাড়িয়ে বেসামরিক বিমান চলাচল সংশ্লিষ্ট স্থাপনা ও সৌদি আরবের তেল অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হুতিরা বারবার বলে আসছে, ইয়েমেন থেকে সৌদি আরবের প্রভাব দূর করাই তাদের অন্যতম প্রধান লক্ষ্য। সৌদি আরব ও হুতিদের মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ অব্যাহত থাকায় লোহিত সাগর ও এর আশপাশের অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে নির্বাচনী জালিয়াতির অভিযোগে প্রতিবাদ করতে গিয়ে ব্যাপক ধরপাকড়ের শিকার হওয়ার পর দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
১৯ মিনিট আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শনিবার প্রাণঘাতী হামলা চালায় ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এই হামলায় নিহত ও আহত ব্যক্তিদের মধ্যে ওমরাহযাত্রী এবং দুই মসজিদের (মসজিদুল হারাম ও মসজিদে নববি) দর্শনার্থীরাও রয়েছেন বলে জানা গেছে। হামলায় মোট ১২ জন নিহত ও...
১ ঘণ্টা আগে
দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক পুলিশি অভিযানের পর বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন দলটির প্রধান অভিজিৎ দীপকেসহ শীর্ষ নেতারা। ছাড়া পাওয়ার পরপরই আজ রোববার অভিজিৎ দীপকে জানিয়েছেন, প্রতিবাদ না করার মুচলেকায় তাঁরা স্বাক্ষর করেননি এবং অন্যায়ের
৩ ঘণ্টা আগে
ফ্লাইট চলাকালে যাত্রীদের ব্যবহৃত পাওয়ার ব্যাংক থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে ভারতের বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর একটি উড়োজাহাজ। দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর ওই ফ্লাইটটিতে ওভারহেড লাগেজ কম্পার্টমেন্টে থাকা একটি পাওয়ার ব্যাংকে হঠাৎ আগুন ধরে যায়...
৩ ঘণ্টা আগে